ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
বিয়ে করেছেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। দীপ্তির স্বামী মুশতাক ইবনে আইয়ুব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক।
শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের খবরটি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেন দীপ্তি চৌধুরী। বললেন, ‘আজ আমাদের আকদ হয়েছে। ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনায় সবাইকে আমন্ত্রণ জানাব।’
সবার কাছে দোয়া চান দীপ্তি চৌধুরী ও মুশতাক ইবনে আইয়ুব যুগল।




