ইহরামের শুভ্রতায় মৃত্যুর বার্তা
- হজের সাদা পোশাকে মৃত্যুর স্মরণ
- ইহরামের ভেতর লুকিয়ে থাকা মৃত্যুচেতনা

শরীরে জড়িয়ে যায় দুটি সাদা কাপড় জড়িয়ে মক্কার পথে লাখো মানুষ। না আছে রাজকীয় পোশাক, না আছে পদ-পদবির আলাদা কোনো চিহ্ন। যেখানে ধনী-গরিব, শাসক-শ্রমিক, কালো-সাদা সবাই একই রঙে দাঁড়িয়ে। হজের ইহরাম যেন মানুষকে হঠাৎ করেই মনে করিয়ে দেয়, পৃথিবীর সবচেয়ে বড় পরিচয় মানুষ হওয়া, আর সবচেয়ে অনিবার্য সত্য মৃত্যু।
ইহরামের সেই সাদা কাপড় অনেকটা কাফনের মতো। মানুষ যখন ঘর থেকে বের হয়, তখন যেন নীরবে একটি প্রশ্ন তার হৃদয়ে কড়া নাড়ে, ‘একদিন কি আমাকেও এভাবেই সব পরিচয় ছেড়ে চলে যেতে হবে?’
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৮৫)
হজের প্রতিটি ধাপ মানুষকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। আরাফাতের ময়দান তো হাশরের ময়দানের প্রতিচ্ছবি, যেখানে মানুষ একদিন আল্লাহর সামনে দাঁড়াবে কোনো অহংকার ছাড়া। তাই হজ শুধু একটি সফর নয়



