আপনার জিজ্ঞাসা
ঈদের খুতবাকালীন চাঁদা ওঠানো যাবে?
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
জিজ্ঞাসা: ঈদের নামাজের সালাম ফেরানোর পর খুতবা চালাকালীন মসজিদ ইত্যাদির জন্য চাঁদা তোলার বিধান কী?
-সহিদুল্লাহ খান, যশোর
উত্তর : খুতবা শ্রবণ করা ওয়াজিব। খুতবা চলাকালীন কোনো ধরনের চাঁদা তোলা শরয়ি দৃষ্টিকোণে জায়েজ হবে না। (বাদায়েউস সানায়ে : ১/২৭৬, আদ্দুররুল মুখতার : ২/১৫৯, রদ্দুল মুহতার : ২/১৫৯)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।

