Agamir Somoy E-Paper
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সিরাত

নবীজীর দস্তরখানে (প্রথম পর্ব)

আবু আহমাদ
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১৮:১৫
নবীজীর দস্তরখানে (প্রথম পর্ব)

প্রতীকী ছবি

ছোট্ট বালক উমার ইবনে আবি সালামাহ। নবীজীর বাড়িতেই সে থাকে। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক আদর করেন। নবীজীর বাড়িতেই কাটে তার রাত-দিন। নাওয়া-খাওয়া সব এখানেই। একদিন সে খানা খাচ্ছিল নবীজীর সাথে, নবীজীর দস্তরখানে।

ছোট্ট বালক বলে কথা; সে একবার পাত্রের এদিক থেকে খায় আরেকবার ওদিক থেকে। একবার নিজের সামনে থেকে খায় তো আরেকবার নবীজীর সামনে থেকে। নবীজী তার এ কান্ড দেখছেন, কিন্তু কিছু বলছেন না। ছোটরা তো এমন করবেই। তাদেরকে ধমক না দিয়ে কোমলভাবে শিখিয়ে দিলেই তারা শিখে নেয়। নবীজীও তা-ই করলেন। তাকে শেখালেন- কীভাবে খেতে হয়।

নবীজী আদর করে বললেন, বৎস! তুমি যখন খাবে তখন বিসমিল্লাহ বলবে। ডান হাতে খাবে এবং নিজের সামনে থেকে খাবে; পাত্রের এদিক ওদিক থেকে নয়। উমার ইবনে আবি সালামাহ খুব বুদ্ধিমান বালক। সে নবীজীর কথা মন দিয়ে শুনল এবং শিখে নিল- কীভাবে খেতে হয়। তিনি বড় হয়ে যখন এই ঘটনা অন্যদের শোনালেন তখন বললেন, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শেখানোর পর থেকে আজ পর্যন্ত আমি ওভাবেই খাই, যেভাবে নবীজী আমাকে শিখিয়েছেন। (দ্র. সহীহ বুখারী, হাদীস ৫৩৭৬)

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওমর ইবনে আবি সালামাহ শিখলেন। তার ঘটনা শুনে আমরাও শিখে নিলাম। এই ঘটনা থেকে আমরা খানার কয়েকটি আদব শিখলাম :

১. খাওয়ার আগে বিসমিল্লাহ বলব।

২. ডান হাতে খাব।

৩. নিজের সামনে থেকে খাব; এদিক সেদিক থেকে নয়। খাওয়ার আগে অবশ্যই বিসমিল্লাহ বলব। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বললে খাবারে বরকত হয়। নইলে খাবারের বরকত চলে যায়। আর কখনো খানার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে বলতে হয়- ‘বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু’।

এক হাদীসে বর্ণিত হয়েছে, একবার নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার পাঁচজন সাহাবীকে নিয়ে খানা খাচ্ছিলেন। এমন সময় এক গ্রাম্য ব্যক্তি এল এবং তাঁদের সাথে খানায় শরীক হল। সে এসে কয়েক লোকমায় সব খাবার সাবার করে দিল। অন্যদের আর পেট ভরে খাওয়া হল না। তখন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি বিসমিল্লাহ বলত তাহলে এ খাবারই সকলের জন্য যথেষ্ট হত। এরপর নবীজী বললেন,

فَإِذَا أَكَلَ أَحَدُكُمْ طَعَامًا فَلْيَذْكُرْ اسْمَ اللهِ، فَإِنْ نَسِيَ أَنْ يَذْكُرَ اسْمَ اللهِ فِي أَوّلِهِ فَلْيَقُلْ: بِسْمِ اللهِ أَوّلَهُ وَآخِرَهُ 

কেউ যখন খানা খায় সে যেন বিসমিল্লাহ বলে। যদি খানার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে বলবে- بِسْمِ اللّهِ أَوّلَهُ وَآخِرَهُ. (মুসনাদে আহমাদ, হাদিস : ২৫১০৬; সহীহ ইবনে হিব্বান, হাদিস : ৫২১৪; সুনানে আবু দাউদ, হাদিস : ৩৭৬৭)

এছাড়াও নবীজীর দস্তরখান থেকে সাহাবায়ে কেরাম খাওয়ার আরো অনেক আদব শিখেছেন এবং আমাদের শিখিয়েছেন, যা বিভিন্ন হাদীসে এসেছে। আমরা সেগুলোও জেনে নিই।

আনাস রা. থেকে বর্ণিত -

أَنّ رَسُولَ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ كَانَ إِذَا أَكَلَ طَعَامًا لَعِقَ أَصَابِعَهُ الثّلَاثَ، قَالَ: وَقَالَ: إِذَا سَقَطَتْ لُقْمَةُ أَحَدِكُمْ فَلْيُمِطْ عَنْهَا الْأَذَى وَلْيَأْكُلْهَا،وَلَا يَدَعْهَا لِلشَّيْطَانِ، وَأَمَرَنَا أَنْ نَسْلُتَ الْقَصْعَةَ، قَالَ: فَإِنَّكُمْ لَا تَدْرُونَ فِي أَيِّ طَعَامِكُمُ الْبَرَكَةُ 

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানা খেতেন আঙুল চেটে খেতেন। আনাস রা. বলেন, নবীজী বলেছেন, যদি কারো খাদ্য পড়ে যায় সে যেন পরিষ্কার করে তা খেয়ে নেয়। শয়তানের জন্য ফেলে না রাখে। আর নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাত্র চেটে খেতে আদেশ দিয়েছেন এবং বলেছেন, তোমাদের তো জানা নেই খাদ্যের কোন্ অংশে বরকত রয়েছে। (সহীহ মুসলিম, হাদিস : ২০৩৪)

হাঁ, খাবারের কোন্ অংশে বরকত রয়েছে তা আমরা জানি না। সুতরাং খাবার সময় পরিষ্কার দস্তরখান বিছিয়ে নিব, যাতে খাবার পড়ে গেলে উঠিয়ে খেতে পারি এবং বরকত লাভ করতে পারি। কোনো সময় যদি খাবার পড়ে তাতে ময়লা লেগে যায় তাহলে পরিষ্কার করে খেয়ে নেব। আর খাবার শেষে অবশ্যই আঙুল ও বাসন চেটে খাব। কারণ আমাদের জানা নেই খাবারের কোন্ অংশে বরকত রয়েছে।

আগের ঘটনা থেকে আমরা খানার তিনটি আদব শিখেছিলাম আর এ হাদীসদুটি থেকে আরো কয়েকটি আদব শিখলাম। তা হল :

১. খানার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে বলব- بِسْمِ اللّهِ أَوّلَهُ وَآخِرَهُ.

২. খাবার পড়ে গেলে তুলে খাব। ময়লা লেগে গেলে পরিষ্কার করে খাব।

৩. খাবার শেষে হাত চেটে খাব।

৪. পাত্র চেটে খাব। এসো আমরা এ অনুযায়ী আমল করি। ইনশাআল্লাহ, আগামীতে আমরা খানার আরও কিছু আদব শিখব। আজ এখানেই ইতি।

উৎস: আল কাউসার, আগষ্ট ২০২৭।


নবীজির প্রাত্যহিক জীবননবী জীবনখাবারের সুন্নাহ
    শেয়ার করুন:
    Advertisement
    ১২ কোটি টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল বদল!

    ১২ কোটি টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল বদল!

    ২৩ আগস্ট ২০২৬, ২৩:১৫

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    ২৩ আগস্ট ২০২৬, ২০:০৪

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৫০

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৩৩

    ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন

    ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন

    ২৩ আগস্ট ২০২৬, ২১:০৭

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৫

    গণপতি স্যার বলতেন ‘তোরা মানুষ হবি না?’

    গণপতি স্যার বলতেন ‘তোরা মানুষ হবি না?’

    ২৩ আগস্ট ২০২৬, ২১:২৫

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৪

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৫

    যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

    যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৬

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    ২৪ আগস্ট ২০২৬, ১২:০৯

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৫

    রোম বিতর্কের পর ভেনিসে

    রোম বিতর্কের পর ভেনিসে

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৬

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:২২

    বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম

    বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৩

    advertiseadvertise