ছোট্ট বালক উমার ইবনে আবি সালামাহ। নবীজীর বাড়িতেই সে থাকে। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক আদর করেন। নবীজীর বাড়িতেই কাটে তার রাত-দিন। নাওয়া-খাওয়া সব এখানেই। একদিন সে খানা খাচ্ছিল নবীজীর সাথে, নবীজীর দস্তরখানে। ছোট্ট বালক বলে কথা; সে একবার পাত্রের এদিক থেকে খায় আরেকবার ওদিক থেকে। একবার নিজের সামনে থেকে খায় তো আরেকবার নবীজীর সামনে থেকে। নবীজী তার এ কান্ড দেখছেন, কিন্তু কিছু বলছেন না। ছোটরা তো এমন করবেই। তাদেরকে ধমক না দিয়ে কোমলভাবে শিখিয়ে দিলেই তারা শিখে নেয়। নবীজীও তা-ই করলেন। তাকে...