Agamir Somoy E-Paper
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ তরুণ কামরুজ্জামান
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কোরআন

কোরআনের বাণী

সাহায্য করতে না পারলেও কোমল কথা বলো

agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১৫:০০
সাহায্য করতে না পারলেও কোমল কথা বলো

গ্রাফিকস: আগামীর সময়

পবিত্র কোরআনের বাণী

সুরা : বাণী ইসরাঈল, আয়াত : ২৮

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

পরম করুণাময়, অসীম দয়াবান আল্লাহর নামে

وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ٱبْتِغَآءَ رَحْمَةٍ مِّن رَّبِّكَ تَرْجُوهَا فَقُل لَّهُمْ قَوْلاً مَّيْسُورًا

২৮. আর যদি তাদের থেকে তোমাকে মুখ ফিরিয়ে নিতে হয়, তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রত্যাশিত রহমতের সন্ধানে থাকার কারণে, তবে তাদের সঙ্গে নম্র ও কোমল কথা বলো।

সংক্ষিপ্ত ব্যাখ্যা:

এর আগের আয়াতে মহান আল্লাহ তাআলা আত্মীয়স্বজন, অভাবগ্রস্ত ও মুসাফিরের অধিকার আদায়ের নির্দেশ দিয়েছেন। কিন্তু মানুষের নিজের কাছেই যদি দেওয়ার মতো কিছু না থাকে, তখন কী করবে, সেই দিকনির্দেশনা এসেছে এই আয়াতে।

আয়াতে বলা ‘তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে হয়’ বলতে এমন পরিস্থিতি বোঝানো হয়েছে, যখন কারও কাছে সাহায্যপ্রার্থী ব্যক্তি আসে, কিন্তু তার নিজের কাছে দেওয়ার মতো অর্থ-সম্পদ নেই। ফলে তাকে সাহায্য করা সম্ভব হয় না। এ অবস্থায় তাকে বিরক্ত হয়ে তাড়িয়ে দেওয়া কিংবা রূঢ় আচরণ করা যাবে না।

আয়াতে বলা ‘তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রত্যাশিত রহমতের সন্ধানে থাকার কারণে’ অর্থ হলো, তুমি নিজেও আল্লাহর অনুগ্রহ ও রিজিকের অপেক্ষায় আছ। আজ তোমার কাছে দেওয়ার মতো কিছু নেই, কিন্তু ভবিষ্যতে আল্লাহ তোমাকে সামর্থ্য দিতে পারেন। তাই অসহায় মানুষটির সঙ্গে এমন আচরণ করতে হবে যাতে তার হৃদয়ে আঘাত না লাগে।

এখানে বিশেষভাবে লক্ষণীয় হলো, আল্লাহ শুধু দান করার শিক্ষা দেননি; দান করতে না পারলেও ভালো কথা বলার শিক্ষা দিয়েছেন। আয়াতের বাক্য ‘قَوْلًا مَّيْسُورًا’ (ক্বাওলান মাইসুরান) অর্থ এমন কোমল, সহজ ও আশাব্যঞ্জক কথা, যা শুনে মানুষের মন ভারাক্রান্ত না হয়। ইবনে কাসির (রহ.) এ আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, সাহায্য করতে না পারলে সুন্দর কথা ও বিনয়ের সঙ্গে তাকে বিদায় দিতে হবে।

অর্থাৎ ইসলামে মানুষের মর্যাদা শুধু অর্থ দিয়ে রক্ষা করা হয় না, কথা ও আচরণের মাধ্যমেও মানুষের সম্মান রক্ষা করা ইবাদতের অংশ।

আয়াত থেকে শিক্ষা

এই আয়াত আমাদের একটি গভীর মানবিক শিক্ষা দেয়: সবসময় মানুষের প্রয়োজন পূরণ করার সামর্থ্য আমাদের নাও থাকতে পারে, কিন্তু কাউকে ভালো কথা বলার সামর্থ্য প্রায় সবসময়ই থাকে। তাই সাহায্য করতে না পারলেও যেন মানুষের হৃদয় না ভাঙি। অর্থ দিতে না পারলে অন্তত সম্মান দিই, সান্ত্বনা দিই এবং আল্লাহর রহমতের আশ্বাস দিই। এটাই কুরআনের শেখানো সুন্দর মানবিকতা।

    শেয়ার করুন:
    Advertisement
    কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলায় ছাত্রদল নেতার সঙ্গে সাংবাদিকও আটক

    কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলায় ছাত্রদল নেতার সঙ্গে সাংবাদিকও আটক

    ১১ আগস্ট ২০২৬, ২১:০২

    ‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস

    ‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস

    ১১ আগস্ট ২০২৬, ২০:০৯

    জামিনে মুক্ত মাদক মামলার আসামিকে ফুল দি‌য়ে বরণ বিএনপি নেতার

    জামিনে মুক্ত মাদক মামলার আসামিকে ফুল দি‌য়ে বরণ বিএনপি নেতার

    ১১ আগস্ট ২০২৬, ২২:২০

    মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর ও অজিত দোভালের পরপর দুই বৈঠক

    মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর ও অজিত দোভালের পরপর দুই বৈঠক

    ১১ আগস্ট ২০২৬, ২১:০০

    প্রথম তীর্থের ঘরে টিভি, দ্বিতীয় ইরফানের পুরস্কার এসি

    প্রথম তীর্থের ঘরে টিভি, দ্বিতীয় ইরফানের পুরস্কার এসি

    ১১ আগস্ট ২০২৬, ২২:২৬

    কুয়াকাটায় জেলেদের জালে বিরল ‘বক্স ক্রাব’

    কুয়াকাটায় জেলেদের জালে বিরল ‘বক্স ক্রাব’

    ১১ আগস্ট ২০২৬, ২২:৪৬

    চাঁদা নিয়ে দ্বন্দ্ব, শিক্ষার্থীদের ওপর যুবদলের হামলা

    চাঁদা নিয়ে দ্বন্দ্ব, শিক্ষার্থীদের ওপর যুবদলের হামলা

    ১১ আগস্ট ২০২৬, ২৩:১৪

    এআইইউবি ও রাশিয়ান হাউসের একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা

    এআইইউবি ও রাশিয়ান হাউসের একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা

    ১১ আগস্ট ২০২৬, ২২:৫৭

    দেশে ৩০ লাখ সাবস্ক্রাইবারের প্রথম সংগীতশিল্পী মনির খান

    দেশে ৩০ লাখ সাবস্ক্রাইবারের প্রথম সংগীতশিল্পী মনির খান

    ১১ আগস্ট ২০২৬, ২৩:১০

    এবার নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

    এবার নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

    ১১ আগস্ট ২০২৬, ২১:৩২

    ১০ লাখ টাকার ড্রেনের দেয়ালে ফাটল, ভরসা কাঠের ঠেকা

    ১০ লাখ টাকার ড্রেনের দেয়ালে ফাটল, ভরসা কাঠের ঠেকা

    ১১ আগস্ট ২০২৬, ২১:৩০

    রাজারবাগে পিকআপের চাপায় মোটরসাইকেল চালক নিহত

    রাজারবাগে পিকআপের চাপায় মোটরসাইকেল চালক নিহত

    ১১ আগস্ট ২০২৬, ২৩:২০

    বাজারে উত্তাপ থাকলেও কমেছে মূল্যস্ফীতি

    বাজারে উত্তাপ থাকলেও কমেছে মূল্যস্ফীতি

    ১১ আগস্ট ২০২৬, ২১:২৯

    এক হাত হারিয়েও থামেনি অর্ণব

    এক হাত হারিয়েও থামেনি অর্ণব

    ১২ আগস্ট ২০২৬, ০৫:৫০

    দক্ষ জনশক্তি ও যুব উন্নয়নে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-সিঙ্গাপুর

    দক্ষ জনশক্তি ও যুব উন্নয়নে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-সিঙ্গাপুর

    ১১ আগস্ট ২০২৬, ২৩:৪৪

    advertiseadvertise