Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় নামাজ

নামাজে হাসির তিন ধরন ও তার বিধান

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৬
নামাজে হাসির তিন ধরন ও তার বিধান

প্রতীকী ছবি

প্রশ্ন:

নামাজ আদায় করার সময় অনেক ক্ষেত্রে এমন কিছু বিষয় বা কথা সামনে আসে যার কারণে কেউ কেউ হেসে দেয়। সেটা ঘরের নামজে হোক বা মসজিদের জামাতের নামাজে হোক। যদি হাসি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে নামাজ ও অজুর বিধান কি হবে? 

-মুস্তাকিম বিল্লাহ, গাজিপুর। 

উত্তর :

প্রশ্নমতে নামাজ বা অজুর বিধান জানার আগে হাসির একটি বিবরণ জানা আবশ্যক। 

ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে-

(وَمِنْهَا الْقَهْقَهَةُ) وَحَدُّ الْقَهْقَهَةِ أَنْ يَكُونَ مَسْمُوعًا لَهُ وَلِجِيرَانِهِ وَالضَّحِكُ أَنْ يَكُونَ مَسْمُوعًا لَهُ وَلَا يَكُونُ مَسْمُوعًا لِجِيرَانِهِ وَالتَّبَسُّمُ أَنْ لَا يَكُونَ مَسْمُوعًا لَهُ وَلَا لِجِيرَانِهِ. كَذَا فِي الذَّخِيرَةِ الْقَهْقَهَةُ فِي كُلِّ صَلَاةٍ فِيهَا رُكُوعٌ وَسُجُودٌ تَنْقُضُ الصَّلَاةَ وَالْوُضُوءَ عِنْدَنَا. كَذَا فِي الْمُحِيطِ سَوَاءٌ كَانَتْ عَمْدًا أَوْ نِسْيَانًا كَذَا فِي الْخُلَاصَةِ 
وَلَا تَنْقُضُ الطَّهَارَةَ خَارِجَ الصَّلَاةِ وَالضَّحِكُ يُبْطِلُ الصَّلَاةَ وَلَا يُبْطِلُ الطَّهَارَةَ وَالتَّبَسُّمُ لَا يُبْطِلُ الصَّلَاةَ وَلَا الطَّهَارَةَ 

হাসি তিন প্রকার।  যথা-
(এক) কাহক্বা হাসি:  যা সে নিজেও শুনবে এবং তার প্রতিবেশীরাও শুনবে।
(দুই) দ্বিহক হাসি: যা সে নিজে শুনবে, তবে তার প্রতিবেশীরা শুনবে না।
(তিন) তাবাস্সুম হাসি: যা সে নিজেও শুনবে না এবং প্রতিবেশীরা ও শুনবে না।

এবার চলুন নামজে হাসির বিধান দেখি-

আমাদের মাজহাব মতে প্রত্যেক রুকু-সেজদাবিশিষ্ট নামাজের ভেতর যদি কেউ হাসে আর সেটি কাহক্বা হাসি হয়। তাহলে সেই হাসিতে নামাজ এবং অজু উভয়টি নষ্ট করে দেয়। হাসি ইচ্ছা করে হাসুক বা অনিচ্ছায় হাসুক। তবে কাহক্বা হাসি নামাজের বাইরে হলে অজু নষ্ট হবে না।

আর নামাজের ভেতর দ্বিহক হাসি হাসলে নামাজকে নষ্ট করে দিলেও অজুকে নষ্ট করবে না।

আর তাবাস্সুম নামাজ এবং অজু কিছুকেই নষ্ট করবে না।

-(ফাতাওয়ায়ে হিন্দিয়া;১/১২)

হাদিসে এসেছে, আনাস (রা.) বলেছেন,


كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يُصَلِّي بِنَا ، فَجَاءَ رَجُلٌ ضَرِيرُ الْبَصَرِ ، فَوَطِئَ فِي خَبَالٍ مِنَ الْأَرْضِ ، فَصُرِعَ ، فَضَحِكَ بَعْضُ الْقَوْمِ ، فَأَمَرَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ ضَحِكَ أَنْ يُعِيدَ الْوُضُوءَ وَالصَّلَاةَ

রাসূলুল্লাহ (সা.) আমাদেরকে নিয়ে নামাজ পড়ছিলেন। তখন এক অন্ধ ব্যক্তি এসে পিচ্ছিল মাটিতে হোঁচট খেয়ে পড়ে গেল। তাতে কিছু লোক হেসে দিল (নামাজরত অবস্থায়)। যারা হেসেছিল রাসূলুল্লাহ (সা.) তাদেরকে পুনরায় অজু করে নামাজ পড়ার নির্দেশ দিলেন। (দারাকুতনি, হাদিস:  ৫৮০)

ইবনু কুদামা (রহ.) বলেছেন,

وإن ضحك فبان حرفان : فسدت صلاته ، وكذلك إن قهقه ولم يكن حرفان ، وبهذا قال جابر بن عبد الله وعطاء ومجاهد والحسن وقتادة والنخعي والأوزاعي والشافعي وأصحاب الرأي ، ولا نعلم فيه مخالفا

যদি এমনভাবে হাসে যে, দুই শব্দ প্রকাশ পেয়েছে, অনুরূপভাবে যদি অট্টহাসি দেয় তখন দুই শব্দ প্রকাশ না পেলেও– তার নামাজ নষ্ট হয়ে যাবে। সাহাবি জাবির ইবনু আব্দুল্লাহ রাযি. তাবিয়ী আতা রহ. মুজাহিদ রহ. হাসান রহ. কাতাদা রহ. ইবরাহীম নাখয়ী রহ. ও আওযায়ী রহ. শাফিঈ রহ. প্রমুখ এমনটি বলেছেন। এ ব্যাপারে কেউ বিরোধিতা করেছেন বলে আমাদের জানা নেই।

-(আলমুগনি ১/৭৪১)

নামাজে হাসিকাহক্বাদ্বিহাকতাবাস্সুম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে