প্রশ্ন:নামাজ আদায় করার সময় অনেক ক্ষেত্রে এমন কিছু বিষয় বা কথা সামনে আসে যার কারণে কেউ কেউ হেসে দেয়। সেটা ঘরের নামজে হোক বা মসজিদের জামাতের নামাজে হোক। যদি হাসি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে নামাজ ও অজুর বিধান কি হবে? -মুস্তাকিম বিল্লাহ, গাজিপুর। উত্তর :প্রশ্নমতে নামাজ বা অজুর বিধান জানার আগে হাসির একটি বিবরণ জানা আবশ্যক। ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে-(وَمِنْهَا الْقَهْقَهَةُ) وَحَدُّ الْقَهْقَهَةِ أَنْ يَكُونَ مَسْمُوعًا لَهُ وَلِجِيرَانِهِ وَالضَّحِكُ أَنْ يَكُونَ مَسْمُوعًا لَهُ...