Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মসজিদ

এক মসজিদ, দর্শনার্থী নানা ধর্মের!

বিএম রবিউল ইসলাম, উজিরপুর
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২
এক মসজিদ, দর্শনার্থী নানা ধর্মের!

ছবি: আগামীর সময়

কেউ এসেছেন বরগুনা থেকে, কেউ দিনাজপুর থেকে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে। তাদের মধ্যে মুসলিম যেমন আছেন, তেমনি আছেন অন্য ধর্মের মানুষও। কেউ এসেছেন নামাজ পড়তে, আবার কেউ এসেছেন শুধু মসজিদের স্থাপত্য ও সৌন্দর্য দেখতে।

বরিশালের উজিরপুরের গুঠিয়ায় বায়তুল আমান জামে মসজিদে প্রতিদিনই দেখা মেলে এমন বৈচিত্র্যময় দর্শনার্থীর।

১৪ একর জায়গার ওপর নির্মিত এই মসজিদ প্রায় দুই দশক ধরে স্থানীয় মুসল্লিদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের আকর্ষণের জায়গা হয়ে আছে। ২০০৬ সালে সবার জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে মসজিদটির স্থাপত্য, নকশা ও পরিবেশ দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, তাদের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষও রয়েছেন।

গুঠিয়ার চেংগুটিয়া এলাকায় অবস্থিত বায়তুল আমান জামে মসজিদে একসঙ্গে প্রায় দেড় হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। নারী ও পুরুষের জন্য রয়েছে আলাদা নামাজের স্থান। তবে শুধু নামাজ নয়, মসজিদের স্থাপত্যও দর্শনার্থীদের টানে।

মসজিদটিতে রয়েছে ২০টি গম্বুজ। মার্বেল পাথর, গ্রানাইট, সিরামিক ও রঙিন কাচের নকশায় সাজানো হয়েছে ভবনের বিভিন্ন অংশ। দেয়ালে ক্যালিগ্রাফির মাধ্যমে লেখা হয়েছে আয়াতুল কুরসি, সুরা আর-রহমানসহ কোরআনের বিভিন্ন আয়াত ও সুরা। সন্ধ্যার পর রঙিন আলোকসজ্জায় মসজিদটির চেহারা আরও বদলে যায়।

বরগুনা থেকে মসজিদটি দেখতে আসা সাকিব মাহমুদ বাবু বলেন, এত সুন্দর একটি মসজিদের কথা আগে শুনেছিলাম। তাই সুযোগ পেয়ে দেখতে এসেছি। স্থাপত্যটি কাছ থেকে দেখে ভালো লেগেছে।

দিনাজপুর থেকে পরিবার নিয়ে আসা সুশান্ত রায় বলেন, পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। বায়তুল আমান মসজিদের কথা শুনে এখানে আসা। মসজিদটির পরিবেশ ও স্থাপত্য আমাদের ভালো লেগেছে।

খুলনা থেকে আসা দেবাশীষ বিশ্বাস বলেন, মসজিদটি সম্পর্কে আগে থেকেই জানতাম। ধর্মীয় উপাসনালয় হিসেবে নয়, এর স্থাপত্যের সৌন্দর্য দেখতেই এখানে এসেছি।

মসজিদ কমপ্লেক্সে রয়েছে একটি এতিমখানা। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সেখানে মক্কা-মদিনার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের মাটি সংরক্ষণ করা হয়েছে। কাবা শরিফ, আরাফাতের ময়দান, জাবালে রহমত, জাবালে নুর, নবীজির জন্মস্থান, মা হাওয়ার কবরস্থান ও খলিফাদের কবরস্থানসহ বিভিন্ন স্থানের মাটি সংরক্ষণের কথা বলা হয়েছে।

মসজিদটির নির্মাণকাজ শুরু হয় ২০০৩ সালের ১৬ ডিসেম্বর। প্রতিষ্ঠাতা বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু নিজ অর্থায়নে নির্মাণকাজ শুরু করেন। প্রায় তিন বছর ধরে চলে নির্মাণকাজ। ২০০৬ সালে এটি সবার জন্য উন্মুক্ত করা হয়।

মসজিদটির তদারকির সঙ্গে যুক্ত হাফেজ সিদ্দিকুর রহমান বলেন, প্রতিষ্ঠার সময় থেকেই তিনি মসজিদটির দেখভালের সঙ্গে যুক্ত। তার ভাষ্য, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন। বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতিও দেখা যায়। সময়ের সঙ্গে দর্শনার্থীর সংখ্যা বাড়ছে।

মসজিদকে ঘিরে গুঠিয়া এলাকায় গড়ে উঠেছে বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান। ফলে ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিতির পাশাপাশি এলাকাটির একটি দর্শনীয় স্থান হিসেবেও বায়তুল আমান মসজিদের পরিচিতি তৈরি হয়েছে।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, গুঠিয়ার বায়তুল আমান মসজিদ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পরিচিতি পেয়েছে। এর নান্দনিক স্থাপত্য দেখতে সব ধর্মের মানুষ আসছেন।

নামাজের জন্য কেউ আসেন, কেউ আসেন স্থাপত্য দেখতে। কেউ আসেন পরিবার নিয়ে, কেউ দূর-দূরান্ত থেকে। তাই গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদ এখন শুধু ইবাদতের স্থান নয়; এর স্থাপত্য ও পরিবেশও টানছে নানা পরিচয়ের মানুষকে।

উজিরপুরবায়তুল আমান জামে মসজিদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়