Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

ইবাদতের স্বাদ বৃদ্ধির কিছু উপায় (প্রথম পর্ব)

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১৯:৩৯
ইবাদতের স্বাদ বৃদ্ধির কিছু উপায় (প্রথম পর্ব)

প্রতীকী ছবি

ইবাদত শুধু কিছু আনুষ্ঠানিক আমলের নাম নয়; ইবাদত হলো বান্দার অন্তর, চিন্তা, অনুভূতি ও কর্মের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার এক অনন্য পথ। নামাজে দাঁড়িয়ে চোখে পানি আসে, কোরআন তিলাওয়াত করতে হৃদয় নরম হয়ে যায়, দোয়ার সময় নিজের অসহায়ত্ব অনুভূত হয়, সিজদায় গিয়ে মনে হয় পৃথিবীর সব কোলাহল থেকে দূরে এসে পরম আশ্রয়ের কাছে পৌঁছে গেছি—এটাই ইবাদতের স্বাদ। তবে এই অনুভূতি সবার মধ্যে সবসময় সমান থাকে না। কখনো ইবাদতে গভীর প্রশান্তি অনুভূত হয়, আবার কখনো নামাজ, তিলাওয়াত কিংবা জিকিরও যেন কেবল অভ্যাসের কাজ হয়ে দাঁড়ায়। তাই ইবাদতে প্রাণ ফিরিয়ে আনতে প্রয়োজন অন্তরের কিছু পরিচর্যা। আজকের প্রবন্ধে আমি সেগুলোর কয়েকটি নিয়ে আলোচনার সর্বান্তকরণ চেষ্ঠা করবো ইনশাআল্লাহ

আল্লাহর পরিচয় ও মহত্ত্ব উপলব্ধি

ইবাদতের স্বাদ বৃদ্ধির প্রথম উপায় হলো আল্লাহকে জানা। মানুষ যাঁকে যত বেশি ভালোবাসে, তাঁর সঙ্গে সাক্ষাৎ ও তাঁর স্মরণ তত বেশি আনন্দদায়ক হয়। আল্লাহর পরিচয়, তাঁর নাম, গুণাবলি ও ক্ষমতা নিয়ে চিন্তা করতে আহ্বান জানিয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়।’ (সুরা রাদ, আয়াত : ২৮)

আল্লাহর রহমত, ক্ষমা, দয়া ও মহত্ত্ব নিয়ে চিন্তা করলে ইবাদত কেবল দায়িত্ব পালন থাকে না, বরং প্রিয় রবের নৈকট্য লাভের আকাঙ্ক্ষায় পরিণত হয়। আর আল্লাহর শাস্তি ও জবাবদিহির কথা স্মরণ করলে ইবাদতে আসে ভয় ও সতর্কতা। ভালোবাসা, আশা ও ভয়, এই তিন অনুভূতির ভারসাম্য ইবাদতকে গভীর করে।

অর্থ বোঝান চেষ্ঠা করা

অনেক সময় ইবাদতে একাগ্রতা না আসার কারণ এটিও হয় যে, আমরা যে দোয়া পড়ছি বা যে আয়াত তিলাওয়াত করছি তার অর্থই জানি না। নামাজে যে সূরা পড়ছি তার বক্তব্য যদি হৃদয় বুঝতে পারে, তাহলে নামাজের সঙ্গে সম্পর্কও বদলে যায়।


আরও পড়ুন

মহানবী (সা.)-এর বংশপরিচয় : কেন আল্লাহ তাঁকে এই বংশেই জন্ম দিলেন?

১২ আগস্ট ২০২৬


রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায়, তখন সে তার রবের সঙ্গে গোপনে কথা বলে।’ (বুখারি, হাদিস: ৪১৩; মুসলিম, হাদিস: ৫৫১)


নামাজ মূলত আল্লাহর সঙ্গে বান্দার একান্ত কথোপকথন, এই উপলব্ধি নামাজের অনুভূতিকে সম্পূর্ণ বদলে দিতে পারে। তাই নামাজের সূরা, তাসবিহ, তাহলিল ও দোয়াগুলোর অর্থ শেখা ইবাদতের স্বাদ বৃদ্ধির গুরুত্বপূর্ণ মাধ্যম।

ইখলাস বা একনিষ্ঠতা অর্জন

ইবাদতের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অন্তরের নিয়ত বেশি গুরুত্বপূর্ণ। মানুষ যদি মানুষের প্রশংসার জন্য ইবাদত করে, তাহলে তার অন্তরে ইবাদতের প্রকৃত স্বাদ জন্ম নেয় না। মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘তাদের এ ছাড়া কোনো নির্দেশ দেওয়া হয়নি যে, তারা আল্লাহর ইবাদত করবে তাঁর জন্য দ্বিনকে একনিষ্ঠ করে।’ (সুরা বাইয়িনাহ, আয়াত : ৫)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কাজ নিয়তের ওপর নির্ভরশীল।’ (বুখারি, হাদিস: ১; মুসলিম, হাদিস: ১৯০৭)

তাই নামাজের আগে নিজেকে প্রশ্ন করা দরকার: আমি কার জন্য দাঁড়াচ্ছি? কোরআন পড়ার আগে মনে করা দরকার: আমি কার কালাম পড়ছি? এই আত্মজিজ্ঞাসা ইবাদতকে লোকদেখানো অভ্যাস থেকে আল্লাহমুখী সাধনায় পরিণত করে।

(চলবে ইনশাআল্লাহ)

আরও পড়ুন

ইবাদতের স্বাদ বৃদ্ধির কিছু উপায় (দ্বিতীয় পর্ব)

১৩ আগস্ট ২০২৬

ইবাদতমনোযোগকার্যকরী উপায়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে