Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় হজ

পবিত্র হজ আজ

লাব্বাইকে মুখর হবে আরাফাত

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৬:৫৮
লাব্বাইকে মুখর হবে আরাফাত

ভোরের আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। মরুর নীরব বাতাসে ধীরে ধীরে ভেসে উঠছে এক আবেগময় ধ্বনি— ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক...’। সাদা ইহরামে মোড়া লাখো মানুষের হৃদয় যেন একসঙ্গে সাড়া দিচ্ছে মহান আল্লাহর ডাকে। পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা মুসলমানদের এই মহামিলনমেলা আজ আরাফাতের ময়দানে পরিণত হয়েছে আত্মসমর্পণ, প্রার্থনা আর অশ্রুসিক্ত ভালোবাসার এক অপার্থিব দৃশ্যে।

সৌদি আরবের স্থানীয় সময় আজ মঙ্গলবার ৯ জিলহজ। পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকাল সোমবার থেকেই। আল্লাহর মেহমানরা পবিত্র মক্কা নগরী ছেড়ে ধীরে ধীরে সমবেত হয়েছেন মিনার তাঁবুনগরীতে। ‘ইয়াওমুত তারবিয়া’ পালনের মধ্য দিয়ে তারা কাটিয়েছেন ইবাদত-বন্দেগিতে ভরা এক রাত।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল সোমবার থেকেই হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। হাজিদের তাঁবুনগরী হিসেবে পরিচিত মিনায় নিয়ে যেতে সব প্রস্তুতি শেষ হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, হজ পালনের উদ্দেশ্যে গতকাল ‘ইয়াওমুত তারবিয়া’ (তারবিয়ার দিন) পালনের জন্য হজযাত্রীরা মক্কার নিজ নিজ বাসস্থান থেকে মিনায় যেতে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন।

এদিকে ফজরের নামাজ শেষে আজ সূর্য ওঠার আগেই মিনার সাদা তাঁবুগুলো থেকে লাখো হাজি রওনা হয়েছেন আরাফাতের ময়দানের দিকে। চারদিকে শুধু একটাই ধ্বনি— ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক...’। মনে হচ্ছিল, পৃথিবীর সব ভাষা, সব জাতি আর সব সীমান্ত যেন মিলেমিশে গেছে এক বিশ্বাসে, এক ডাকে।

আরাফাত— মক্কা থেকে প্রায় ২২ কিলোমিটার দূরের সেই ঐতিহাসিক প্রান্তর, যেখানে দাঁড়িয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেখানেই রয়েছে জাবালে রহমত বা রহমতের পাহাড়। ইসলামের ইতিহাসে যার গুরুত্ব অপরিসীম। হজের তিনটি ফরজের অন্যতম এই আরাফাতে অবস্থান। তাই তো রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আরাফাতে অবস্থানই হলো হজ।’

সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হাজিরা সেখানে থাকবেন দোয়া, জিকির আর কান্নাভেজা মোনাজাতে। জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন তারা। আল্লাহর রহমত আর ক্ষমা লাভের আশায় লাখো মানুষ আজ হাত তুলেছেন একই প্রার্থনায়।

এ বছর আরাফাতের ময়দানে ঐতিহাসিক হজের খুতবা দেবেন মসজিদে নববির প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি। তার খুতবা শুনতে বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সূর্য ডুবে গেলে হাজিরা রওনা হবেন মুজদালিফার পথে। সেখানে খোলা আকাশের নিচে কাটবে রাত। এরপর ১০ জিলহজ মিনায় ফিরে বড় জামরায় পাথর নিক্ষেপ, পশু কোরবানি ও মাথা মুণ্ডনের মধ্য দিয়ে সম্পন্ন হবে হজের মূল আনুষ্ঠানিকতা।

চলতি বছর বিশ্বের দেড় শতাধিক দেশের প্রায় ১৬ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালন করছেন। বাংলাদেশ থেকেও গেছেন প্রায় সাড়ে ৭৮ হাজার হজযাত্রী। তাদের সবার চোখেমুখে একটাই আকাঙ্ক্ষা— মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জীবনের সব গুনাহ থেকে মুক্তিলাভ।

পবিত্র হজকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে সৌদি আরব প্রশাসন নিয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা বাহিনী, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন সেবামূলক সংস্থা একযোগে কাজ করছে আল্লাহর মেহমানদের সেবায়।

দেশটির সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মনসুর বিন নাসের আল-ফায়েজ পবিত্র স্থানগুলোয় নিয়োজিত নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি ও কার্যক্রম পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, আল্লাহর মেহমানদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে ইবাদত নিশ্চিত করতে সব বাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজ করছে। বিভিন্ন নিরাপত্তা ও সেবামূলক সংস্থার মধ্যে চমৎকার সমন্বয় থাকার কারণে এবারের হজ আরও সুশৃঙ্খল, নিরাপদ ও শান্তিপূর্ণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

লাব্বাইকআরাফাতআবেগময় ধ্বনিলাখো মানুষ
    শেয়ার করুন:
    রাজকীয় আয়োজনে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায়

    রাজকীয় আয়োজনে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায়

    ২৫ মে ২০২৬, ২৩:৫১

    লোডশেডিং দেখার নামে জাদুকরি ঈদ সফর!

    লোডশেডিং দেখার নামে জাদুকরি ঈদ সফর!

    ২৫ মে ২০২৬, ২১:৪৩

    ৮৭ দিন পর ইন্টারনেট চালুর নির্দেশ দিলেন ইরানের প্রেসিডেন্ট

    ৮৭ দিন পর ইন্টারনেট চালুর নির্দেশ দিলেন ইরানের প্রেসিডেন্ট

    ২৬ মে ২০২৬, ০০:৩৬

    নারী ও তরুণদের সংযুক্ত করা, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা আমার অগ্রাধিকার

    নারী ও তরুণদের সংযুক্ত করা, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা আমার অগ্রাধিকার

    ২৬ মে ২০২৬, ০০:২৭

    নজরুলকে জানার ও বোঝার প্রয়োজনীয়তার ওপর জোর দিলেন মন্ত্রী টুকু

    নজরুলকে জানার ও বোঝার প্রয়োজনীয়তার ওপর জোর দিলেন মন্ত্রী টুকু

    ২৫ মে ২০২৬, ২৩:৪৭

    ইহরাম থেকে বিদায়ী তাওয়াফ: আত্মশুদ্ধির এক মহাযাত্রা

    ইহরাম থেকে বিদায়ী তাওয়াফ: আত্মশুদ্ধির এক মহাযাত্রা

    ২৫ মে ২০২৬, ২৩:৫৮

    টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহত নওগাঁর ৯ জনের মরদেহ নিজ গ্রামে

    টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহত নওগাঁর ৯ জনের মরদেহ নিজ গ্রামে

    ২৬ মে ২০২৬, ০০:৩৩

    কালশী বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ল শতাধিক ঘর

    কালশী বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ল শতাধিক ঘর

    ২৫ মে ২০২৬, ২২:৫৯

    ঝড়ে ট্রলারডুবি, হিজলায় বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

    ঝড়ে ট্রলারডুবি, হিজলায় বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

    ২৫ মে ২০২৬, ২৩:২৫

    সেনেগালে ঈদুল আজহায় আভিজাত্যের প্রতীক ‘লাডুম’

    সেনেগালে ঈদুল আজহায় আভিজাত্যের প্রতীক ‘লাডুম’

    ২৫ মে ২০২৬, ২৩:০১

    সিসা দূষণে ঝুঁকিতে শিশুর মেধা ও শিক্ষা

    সিসা দূষণে ঝুঁকিতে শিশুর মেধা ও শিক্ষা

    ২৫ মে ২০২৬, ২২:৫৬

    সবচেয়ে দামি গরু ‘স্টার বয়’ দাম ২১ লাখ ওজন এক টন!

    সবচেয়ে দামি গরু ‘স্টার বয়’ দাম ২১ লাখ ওজন এক টন!

    ২৫ মে ২০২৬, ২০:৩২

    সিরাজগঞ্জে টিটিই অবরুদ্ধ, ৪০ মিনিট আটকে সিল্কসিটি এক্সপ্রেস

    সিরাজগঞ্জে টিটিই অবরুদ্ধ, ৪০ মিনিট আটকে সিল্কসিটি এক্সপ্রেস

    ২৫ মে ২০২৬, ২২:২২

    শান্তি চুক্তির ৩০ দিন পর হরমুজ প্রণালি খুলে দিতে পারে ইরান

    শান্তি চুক্তির ৩০ দিন পর হরমুজ প্রণালি খুলে দিতে পারে ইরান

    ২৬ মে ২০২৬, ০৫:২০

    বরিশালে ১৩৭৮ পরিচ্ছন্নতা কর্মীর মাঝে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ

    বরিশালে ১৩৭৮ পরিচ্ছন্নতা কর্মীর মাঝে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ

    ২৬ মে ২০২৬, ০৫:৩৫

    advertiseadvertise