Agamir Somoy E-Paper
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় হজ

চলতি বছর তাকবিরে তাশরিকের শুরু ও শেষের সময়

ইসলামী জীবন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১২:৫১
চলতি বছর তাকবিরে তাশরিকের শুরু ও শেষের সময়

প্রতীকী ছবি

পবিত্র জিলহজ মাস মুসলিম উম্মাহর জন্য ইবাদত, তাকওয়া ও আল্লাহর স্মরণে ভরপুর এক মহিমান্বিত সময়। এ মাসের প্রথম দশক বিশেষ মর্যাদাপূর্ণ। আর এ সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো ‘তাকবিরে তাশরিক’। ফরজ নামাজের পর এ তাকবির পাঠের মাধ্যমে মুসলিমগণ আল্লাহর শ্রেষ্ঠত্ব ও মহিমা ঘোষণা করে থাকেন।

নিয়ম অনুযায়ী জিলহজ মাসের ৯ তারিখ ফজরের নামাজের পর থেকে তাকবিরে তাশরিক শুরু হবে এবং ১৩ জিলহজ আসরের নামাজ পর্যন্ত চলবে। অর্থাৎ মোট ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক পড়তে হবে। সে হিসেবে চলতি বছর বাংলাদেশে তাকবিরে তাশরিক পড়ার সময় হবে ২৭ মে ফজর থেকে ৩১ মে আসর পর্যন্ত।

তাকবিরে তাশরিক হলো—

اللّٰهُ أَكْبَرُ اللّٰهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرُ، اللّٰهُ أَكْبَرُ وَلِلّٰهِ الْحَمْدُ

উচ্চারণ : ‘আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।’ (আল-হিদায়া, ১/২৭৫)

পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন—

وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ

‘যেন তারা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে।’ (সুরা হজ, আয়াত : ২৮)

প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) এ আয়াতের ব্যাখ্যায় বলেছেন, এখানে ‘আইয়ামে মালুমাত’ বলতে জিলহজের নির্দিষ্ট দিনসমূহ এবং আল্লাহর স্মরণ বলতে তাকবিরে তাশরিক বোঝানো হয়েছে। (তাফসিরে তাবারি, ১৭/১২৭)

হাদিসে এ আমলের ফজিলতও অত্যন্ত গুরুত্বের সঙ্গে এসেছে। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন— ‘এ দিনগুলোতে আল্লাহর কাছে নেক আমল অন্য যেকোনো দিনের তুলনায় অধিক প্রিয়।’ সাহাবিরা জিজ্ঞেস করলেন, ‘আল্লাহর পথে জিহাদও কি নয়?’ তিনি বলেন, ‘জিহাদও নয়। তবে সেই ব্যক্তি ব্যতীত, যে নিজের জীবন ও সম্পদ নিয়ে বের হলো এবং কিছুই নিয়ে ফিরে এলো না।’ (বুখারি, হাদিস : ৯৬৯)

ফকিহগণ বলেছেন, জিলহজের ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাকবিরে তাশরিক বলা ওয়াজিব। পুরুষরা তা উচ্চস্বরে পড়বে। তবে নারীরা নিচু স্বরে পড়বে, যেন নিজে শুনতে পারে। (রদ্দুল মুহতার, ২/১৭৮)

জামাতে নামাজ আদায় করা হোক বা একাকী, ওয়াক্তে পড়া হোক বা কাজা, মুকিম হোক বা মুসাফির, শহরে বা গ্রামে অবস্থানকারী হোক, সবার জন্য এ আমল প্রযোজ্য। (দুররে মুখতার, ২/১৮০)

যদি কেউ ভুলে তাকবির না পড়ে, তাহলে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে পড়ে নেবে। তবে নামাজের স্থান ত্যাগ করা, কথা বলা বা নামাজবিরোধী অন্য কাজে লিপ্ত হয়ে গেলে তখন আর তা আদায় করতে হবে না; বরং ওয়াজিব ছুটে যাওয়ার জন্য তওবা ও ইস্তিগফার করবে। (রদ্দুল মুহতার, ৬/১৭৯)

তাকবিরে তাশরিক শুধু মুখের উচ্চারণ নয়; বরং এটি মুসলমানের অন্তরে আল্লাহর মহত্ত্ব জাগ্রত করার এক মহান শিক্ষা। কোরবানির এ দিনগুলোয় মানুষ যখন দুনিয়াবি ব্যস্ততার মধ্যেও বারবার ‘আল্লাহু আকবার’ ধ্বনি উচ্চারণ করে, তখন তার হৃদয়ে সৃষ্টি হয় আল্লাহভীতি, বিনয় ও ইবাদতের অনুভূতি।

তাই চলতি বছরের এ বরকতময় দিনগুলোয় আমাদের উচিত, ফরজ নামাজের পর নিয়মিত তাকবিরে তাশরিক আদায় করা এবং পরিবার-পরিজনকেও এ আমলের প্রতি উৎসাহিত করা। 

পবিত্র হজ ২০২৬তালবিয়াহলাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
    শেয়ার করুন:
    Advertisement
    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৬

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    ২৫ আগস্ট ২০২৬, ১২:০৯

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    ২৫ আগস্ট ২০২৬, ১১:১৩

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    ২৫ আগস্ট ২০২৬, ১১:৪৩

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    ২৫ আগস্ট ২০২৬, ১১:০৯

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২৫

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    ২৫ আগস্ট ২০২৬, ১০:৩০

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:৪৩

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৪

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২০

    জিনজিরা-কেরানীগঞ্জে আজ ৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

    জিনজিরা-কেরানীগঞ্জে আজ ৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

    ২৫ আগস্ট ২০২৬, ১০:১৫

    রংপুরে চার খুনের তদন্তে ডিবি

    রংপুরে চার খুনের তদন্তে ডিবি

    ২৫ আগস্ট ২০২৬, ১০:৪০

    বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

    বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

    ২৫ আগস্ট ২০২৬, ২১:০৭

    সিরিয়াকে ‘সন্ত্রাসবাদে মদদদাতা রাষ্ট্রের’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

    সিরিয়াকে ‘সন্ত্রাসবাদে মদদদাতা রাষ্ট্রের’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

    ২৫ আগস্ট ২০২৬, ০৯:৫৭

    এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    ২৫ আগস্ট ২০২৬, ২১:১৮

    advertiseadvertise