Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হাদিস

কিয়ামতের ময়দানে সাত সৌভাগ্যবান

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৮
কিয়ামতের ময়দানে সাত সৌভাগ্যবান

প্রতীকী ছবি

কিয়ামতের দিন হবে মানুষের জীবনের সবচেয়ে কঠিন ও ভীতিকর দিন। সেদিন পৃথিবীর পরিচিত কোনো আশ্রয় থাকবে না, থাকবে না সম্পদ, ক্ষমতা, পরিচয় কিংবা প্রভাবের নিরাপত্তা। সূর্য মানুষের খুব কাছে চলে আসবে এবং মানুষ নিজ নিজ আমল অনুযায়ী কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে। সেই ভয়াবহ দিনে মানুষ একটি নিরাপদ আশ্রয়ের জন্য ব্যাকুল হয়ে উঠবে। আর সেই দিন যাদের জন্য আল্লাহর বিশেষ রহমতের দরজা খুলে যাবে, তারা হবে পরম সৌভাগ্যবান। মহানবী (সা.) এমন সাত শ্রেণির মানুষের কথা জানিয়েছেন, যাদের আল্লাহ তাআলা তাঁর আরশের ছায়ায় আশ্রয় দেবেন। বিস্ময়কর বিষয় হলো, এই সাতটি আমলের জন্য মানুষের বিশেষ কোনো সম্পদ, সামাজিক মর্যাদা কিংবা অসাধারণ ক্ষমতার প্রয়োজন নেই; প্রয়োজন একটি আল্লাহভীরু হৃদয়, সৎ চরিত্র এবং আল্লাহর সন্তুষ্টিকে জীবনের লক্ষ্য বানানোর মানসিকতা। হাদিসটি হচ্ছে-

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ سَبْعَةٌ يُظِلُّهُمْ اللهُ تَعَالَى فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ إِمَامٌ عَدْلٌ وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللهِ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللهَ وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ وَرَجُلٌ ذَكَرَ اللهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ

আবু হুরাইরাহ (রা.) হতে বর্ণিত যে, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, যেদিন আল্লাহর (আরশের) ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না; সেদিন আল্লাহ তাআলা সাত প্রকার মানুষকে সে ছায়ায় আশ্রয় দেবেন।
(১) ন্যায়পরায়ণ শাসক।

(২) যে যুবক আল্লাহর ইবাদতের ভেতর গড়ে উঠেছে।

(৩) যার অন্তরের সম্পর্ক সর্বদা মসজিদের সঙ্গে থাকে।

(৪) আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে যে দুই ব্যক্তি পরস্পর মহব্বত রাখে, উভয়ে একত্রিত হয় সেই মহব্বতের ওপর আর পৃথক হয় সেই মহব্বতের ওপর।

(৫) এমন ব্যক্তি যাকে সম্ভ্রান্ত সুন্দরী নারী (অবৈধ মিলনের জন্য) আহ্বান জানিয়েছে। তখন সে বলেছে, আমি আল্লাহকে ভয় করি।

(৬) যে ব্যক্তি গোপনে এমনভাবে সাদাকা করে যে তার ডান হাত যা দান করে বাম হাত তা জানতে পারে না।

(৭) যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তাতে আল্লাহর ভয়ে তার চোখ হতে অশ্রু বের হয়ে পড়ে। (বুখারি, হাদিস : ১৪২৩)

তাই আসুন, আমরা হাদিসের এই সাতটি গুণকে নিজেদের জীবনের আয়নায় একবার দেখে নিই। আমাদের মধ্যে ন্যায়বিচার কতটুকু, যৌবন কীভাবে কাটছে, মসজিদের সঙ্গে হৃদয়ের সম্পর্ক কেমন, আল্লাহর জন্য আমাদের ভালোবাসা কতটা নির্মল, গোপনে গুনাহের সুযোগ এলে আমরা কতটা আল্লাহকে ভয় করি, আমাদের দান কতটা লোকদেখানো থেকে মুক্ত এবং নির্জনে আল্লাহকে স্মরণ করলে আমাদের হৃদয় কতটা নরম হয়। আজ থেকেই আমরা অন্তত একটি গুণ নিজের জীবনে প্রতিষ্ঠার চেষ্টা করি এবং ধীরে ধীরে বাকি গুণগুলোও অর্জন করি। কারণ দুনিয়ার ছায়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু কিয়ামতের সেই কঠিন দিনে আল্লাহর বিশেষ আশ্রয়ই হবে প্রকৃত নিরাপত্তা।

মহান আল্লাহ আমাদের সবাইকে সেই ভয়াবহ দিনের একমাত্র আশ্রয়স্থল নসিব হওয়ার মতো জীবন গঠন করার তাওফিক দান করুন। আমীন।

লেখক: আলেম ও সাংবাদিক

[email protected]

আরশের ছায়াআরশের নিচের আশ্রয়সাত সৌাভাগ্যবান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    মেসে ‘ভাত চুরি’ করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

    মেসে ‘ভাত চুরি’ করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল