Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হাদিস

হাদিসের কথা

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তিন আমল

শাব্বির আহমদ
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৮:০১
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তিন আমল

প্রতীকী ছবি

মানুষের জীবনকে সুন্দর, সুশৃঙ্খল ও আল্লাহমুখী করার জন্য ইসলাম কিছু আমলকে বিশেষ গুরুত্ব দিয়েছে। তবে সব আমলের মর্যাদা এক নয়। কোনো আমল মানুষের ব্যক্তিগত ইবাদতকে শুদ্ধ করে, কোনোটি পারিবারিক বন্ধনকে মজবুত করে, আবার কোনোটি সমাজ ও দ্বীনের সুরক্ষায় ভূমিকা রাখে। সাহাবায়ে কেরাম (রা.) সবসময় জানতে চাইতেন, কোন কাজটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কোন আমল মানুষকে আল্লাহর নৈকট্য এনে দেয়। এ আগ্রহ থেকেই একদিন প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে মাসঊদ (রা.) রাসুলুল্লাহ (সা.)-কে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেন। উত্তরে মহানবী (সা.) এমন তিনটি আমলের কথা উল্লেখ করেন, যা একজন মুমিনের জীবন গঠনের মৌলিক ভিত্তি। হাদিসে বর্ণিত হয়েছে-

 عَنْ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ يَقُولُ حَدَّثَنَا صَاحِبُ هَذِهِ الدَّارِ وَأَشَارَ إِلَى دَارِ عَبْدِ اللهِ قَالَ سَأَلْتُ النَّبِيَّ أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللهِ قَالَ الصَّلاَةُ عَلَى وَقْتِهَا قَالَ ثُمَّ أَيٌّ قَالَ ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ قَالَ ثُمَّ أَيٌّ قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ قَالَ حَدَّثَنِي بِهِنَّ وَلَوْ اسْتَزَدْتُهُ لَزَادَنِي

আবু আমর শায়বানী (রহ.) হতে বর্ণিত। তিনি ‘আবদুল্লাহ্ ইবনে মাসঊদ (রা.)-এর বাড়ির দিকে ইঙ্গিত করে বলেছেন, এ বাড়ির মালিক আমাদের নিকট বর্ণনা করেছেন, আমি আল্লাহর রাসুল (সা.)-কে জিজ্ঞেস করলাম, কোন্ ‘আমল আল্লাহর নিকট অধিক প্রিয়? তিনি বললেন, ‘যথা সময়ে নামাজ আদায় করা। ইবনে মাস‘ঊদ (রা.) আবার জিজ্ঞেস করলেন, অতঃপর কোনটি? তিনি বললেন, অতঃপর পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করা। ইবনে মাস‘ঊদ (রা.) আবার জিজ্ঞেস করলেন, অতঃপর কোনটি? আল্লাহর রাসুল (সা.) বললেন, অতঃপর জিহাদ ফি সাবিলিল্লাহ্ (আল্লাহর পথে জিহাদ)। ইবনে মাস‘ঊদ (রা.) বলেছেন, এগুলো তো আল্লাহর রাসুল (সা.) আমাকে বলেছেনই, যদি আমি আরও অধিক জানতে চাইতাম, তাহলে তিনি আরও বলতেন। (বুখারি, হাদিস : ৫২৭)

এই হাদিসে ইসলামের তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভসদৃশ আমলের কথা তুলে ধরা হয়েছে। প্রথমত, সময়মতো নামাজ আদায়, যা বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ককে দৃঢ় করে। দ্বিতীয়ত, পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার, যা মানবিকতা ও পারিবারিক দায়িত্ববোধের শ্রেষ্ঠ উদাহরণ। তৃতীয়ত, আল্লাহর পথে জিহাদ, যা দ্বীন, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগের প্রতীক। হাদিসটি আমাদের শেখায়, একজন মুমিনের জীবন শুধু ইবাদতে সীমাবদ্ধ নয়; বরং আল্লাহর হক, বান্দার হক এবং দ্বীনের জন্য ত্যাগ, সবকিছুর সমন্বয়েই পূর্ণাঙ্গ ঈমান গড়ে ওঠে। 

অধিক প্রিয় আমলসময় মতো নামাজপিতা-মাতার প্রতি সদ্ব্যবহারআল্লাহর পথে জিহাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা