Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হাদিস

যে তিন গুণে বাড়ে সম্পদ ও মর্যাদা

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ২০:৩৩
যে তিন গুণে বাড়ে সম্পদ ও মর্যাদা

প্রতীকী ছবি

মানুষের জীবনে সম্পদ, সম্মান ও আত্মনির্ভরতা অত্যন্ত আকাঙ্ক্ষিত তিনটি বিষয়। অথচ এগুলো অর্জনের প্রচলিত ধারণা অনেক সময় মানুষকে উদারতার বদলে কৃপণতা, ক্ষমার বদলে প্রতিশোধ এবং আত্মনির্ভরতার বদলে পরনির্ভরতার দিকে ঠেলে দেয়। ইসলাম এই প্রবণতার বিপরীতে এমন এক জীবনদর্শন উপস্থাপন করেছে, যেখানে দান সম্পদের বরকত বাড়ায়, ক্ষমা মানুষের মর্যাদাকে সমুন্নত করে এবং আত্মমর্যাদা মানুষকে অন্যের মুখাপেক্ষিতা থেকে দূরে রাখে। রাসুলুল্লাহ (সা.) একটি হাদিসে এই তিনটি বিষয়ের গুরুত্ব তুলে ধরে আল্লাহর নামে শপথ করেছেন। তার এই বাণী শুধু ব্যক্তিজীবনের নৈতিক শিক্ষা নয়, বরং অর্থনৈতিক ভারসাম্য, সামাজিক সম্প্রীতি ও আত্মনির্ভরশীল সমাজ গঠনেরও গুরুত্বপূর্ণ নির্দেশনা।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

ثَلَاثٌ أُقْسِمُ عَلَيْهِنَّ: مَا نَقَصَ مَالُ عَبْدٍ مِنْ صَدَقَةٍ، وَلَا ظُلِمَ عَبْدٌ مَظْلِمَةً فَصَبَرَ عَلَيْهَا إِلَّا زَادَهُ اللَّهُ عِزًّا، وَلَا فَتَحَ عَبْدٌ بَابَ مَسْأَلَةٍ إِلَّا فَتَحَ اللَّهُ عَلَيْهِ بَابَ فَقْرٍ.

অর্থ: ‘তিনটি বিষয়ে আমি শপথ করছি। সদকা করার কারণে কোনো বান্দার সম্পদ কমে না। কোনো ব্যক্তি জুলুমের শিকার হয়ে ধৈর্য ধারণ ও ক্ষমা করলে আল্লাহ তার সম্মান বৃদ্ধি করেন। আর যে ব্যক্তি মানুষের কাছে চাওয়ার দরজা খুলে দেয়, আল্লাহ তার জন্য দারিদ্র্যের দরজা খুলে দেন।’ (মুসনাদ আহমদ, হাদিস: ১৬৭৩৯; জামে তিরমিজি, হাদিস: ২৩২৫; সহিহুল জামে, হাদিস : ৩০২৫)

এই হাদিসে রাসুলুল্লাহ (সা.) তিনটি গুরুত্বপূর্ণ নীতির কথা বলেছেন।

এক. সদকা সম্পদ কমায় না:  এটি ইসলামের অর্থনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি। বাহ্যিক হিসেবে দান করলে অর্থ কমে যায় মনে হলেও আল্লাহ তাআলা তাতে বরকত দান করেন এবং বিভিন্নভাবে তার প্রতিদান দেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন,

يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ

অর্থ: ‘আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং সদকাকে বৃদ্ধি করেন।’ (সুরা বাকারাহ, আয়াত : ২৭৬)

অন্য আয়াতে বলা হয়েছে,

مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ...

অর্থ: ‘যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে সাতটি শীষ জন্মায় এবং প্রতিটি শীষে একশটি করে দানা থাকে।’ (সুরা বাকারাহ, আয়াত : ২৬১)

ইমাম নববী (রহ.) বলেন, দানের মাধ্যমে সম্পদ বৃদ্ধির অর্থ কখনো বাস্তব সম্পদ বৃদ্ধি, কখনো বরকত বৃদ্ধি, আবার কখনো আখিরাতে বহুগুণ প্রতিদান লাভ। (শারহু সহিহ মুসলিম)

দুই. ক্ষমা মর্যাদা বাড়ায় : মানুষের ধারণা, প্রতিশোধ নিলে সম্মান প্রতিষ্ঠিত হয়। অথচ ইসলাম শিক্ষা দেয়, ন্যায়সঙ্গত প্রতিশোধের অধিকার থাকা সত্ত্বেও যে ক্ষমা করে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন।

আল্লাহ তাআলা বলেছেন,

وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا ۗ أَلَا تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ

অর্থ: ‘তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন?’ (সুরা নূর, আয়াত : ২২)

সুরা শুরার ৪০ আয়াতে বলা হয়েছে-

فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ

অর্থ: ‘যে ক্ষমা করে এবং সংশোধনের পথ অবলম্বন করে, তার প্রতিদান আল্লাহর কাছে।’

রাসুলুল্লাহ (সা.) মক্কা বিজয়ের দিন বছরের পর বছর নির্যাতনকারী শত্রুদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। যা ইসলামের ইতিহাসে ক্ষমার সর্বোচ্চ দৃষ্টান্তগুলোর একটি।

তিন. অকারণে মানুষের কাছে হাত পাতার অভ্যাস দারিদ্র্য ডেকে আনে : ইসলাম মানুষকে আত্মমর্যাদা ও কর্মনিষ্ঠার শিক্ষা দেয়। প্রকৃত প্রয়োজন ব্যতীত মানুষের কাছে চাওয়াকে নিরুৎসাহিত করা হয়েছে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

الْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى

অর্থ: `উপরের হাত (দানকারীর হাত) নিচের হাত (গ্রহণকারীর হাত) থেকে উত্তম।‘ (বুখারি, হাদিস: ১৪২৯; মুসলিম, হাদিস: ১০৩৩)

অন্য এক হাদিসে এসেছে,

مَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ، وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ

অর্থ: ‘যে আত্মসম্মান রক্ষা করতে চায়, আল্লাহ তাকে সম্মানিত রাখেন। আর যে অমুখাপেক্ষী হতে চায়, আল্লাহ তাকে অমুখাপেক্ষী করে দেন।’ (বুখারি, হাদিস: ১৪৬৯; মুসলিম, হাদিস: ১০৫৩)

তবে এখানে একটি বিষয় স্পষ্ট করা জরুরি। প্রকৃত অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, মুসাফির বা শরিয়তসম্মত কারণে সাহায্য প্রার্থনা করা নিষিদ্ধ নয়। বরং পবিত্র কোরআনের সুরা তাওবার ৬০ নং আয়াতে যাকাতের হকদারদের মধ্যে অভাবগ্রস্তদের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। হাদিসে যে ভিক্ষাবৃত্তিকে নিন্দা করা হয়েছে, তা হলো অপ্রয়োজনীয়ভাবে মানুষের কাছে হাত পাতার অভ্যাস।

আজকের ভোগবাদী সমাজে এই হাদিসের শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। সম্পদের বরকত চাইলে দান করতে হবে, সামাজিক সম্প্রীতি চাইলে ক্ষমাশীল হতে হবে এবং ব্যক্তি ও জাতির মর্যাদা রক্ষা করতে হলে কর্মমুখী ও আত্মনির্ভরশীল হতে হবে। দান মানুষের হৃদয়কে উদার করে, ক্ষমা সমাজে শান্তি প্রতিষ্ঠা করে এবং আত্মমর্যাদা মানুষকে সম্মানের আসনে অধিষ্ঠিত করে।

রাসুলুল্লাহ (সা.)-এর এই হাদিস ব্যক্তি, সমাজ ও অর্থনৈতিক জীবনের জন্য একটি পূর্ণাঙ্গ জীবনদর্শন। যে ব্যক্তি এই তিনটি নীতি বাস্তব জীবনে ধারণ করবে, সে দুনিয়ায় সম্মান ও বরকত লাভ করবে এবং আখিরাতেও আল্লাহর বিশেষ প্রতিদানের আশা করতে পারবে।

লেখক: আলেম ও সাংবাদিক

[email protected]

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর