Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

ব্যস্ত জীবনে ইবাদতের ভারসাম্য

  • দুনিয়ার দায়িত্ব ও আখিরাতের প্রস্তুতি
মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৪:৫০
ব্যস্ত জীবনে ইবাদতের ভারসাম্য

প্রতীকী ছবি

বর্তমান যুগের মানুষের সবচেয়ে বড় অভিযোগ ‘সময় নেই’। কর্মক্ষেত্র, ব্যবসা, পড়াশোনা, সংসার, যানজট, প্রযুক্তিনির্ভর জীবন এবং সামাজিক দায়িত্বের ভিড়ে অনেকেই মনে করেন, ইবাদতের জন্য আলাদা সময় বের করা কঠিন। অথচ ইসলাম এমন কোনো জীবনব্যবস্থা শেখায়নি; যেখানে দুনিয়া ও আখিরাত একে অপরের প্রতিদ্বন্দ্বী। বরং ইসলামের শিক্ষা হলো, দায়িত্বশীল কর্মজীবনের পাশাপাশি আল্লাহর ইবাদতের ভারসাম্য বজায় রাখা।

পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেছেন, ‘অতঃপর যখন নামাজ সমাপ্ত হবে, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ (জীবিকা) অনুসন্ধান করো; আর আল্লাহকে অধিক স্মরণ করো, যাতে তোমরা সফল হতে পার।’ (সুরা জুমুআ, আয়াত : ১০)। এই আয়াতে একদিকে ইবাদতের গুরুত্ব, অন্যদিকে বৈধ উপার্জনের জন্য পরিশ্রম, উভয়ের সমন্বয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

রাসুলুল্লাহ (সা.) ছিলেন ইবাদতে সর্বশ্রেষ্ঠ, আবার একই সঙ্গে রাষ্ট্রনায়ক, বিচারক, শিক্ষক, পরিবারপ্রধান ও সমাজসংস্কারক। তিনি সাহাবিদের এমন ইবাদত থেকে বিরত থাকতে বলেছেন, যা পারিবারিক বা সামাজিক দায়িত্বকে ব্যাহত করে। ‘আবদুল্লাহ্ ইবনু আমর ইবনুল আস (রা.) হতে বর্ণিত। রাসুলুল্লাহ্ (সা.) ইরশাদ করেছেন, হে আবদুল্লাহ্! আমাকে কি এ খবর প্রদান করা হয়নি যে, তুমি রাতভর ইবাদাতে দাঁড়িয়ে থাক এবং দিনভর সিয়াম পালন কর? আমি বললাম, হ্যাঁ, হে আল্লাহর রাসুল! তিনি বললেন, তুমি এরূপ করো না, বরং সিয়ামও পালন কর, ইফতারও কর, রাত জেগে ইবাদাত কর এবং নিদ্রাও যাও। তোমার শরীরেরও তোমার ওপর হক আছে; তোমার চোখেরও তোমার ওপর হক আছে এবং তোমার স্ত্রীরও তোমার ওপর হক আছে। (বুখারি, হাদিস: ৫১৯৯)। এ হাদিস ভারসাম্যপূর্ণ জীবনের একটি মৌলিক নীতি তুলে ধরেছে।

ব্যস্ততার মধ্যেও ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো ফরজ ইবাদতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করা, প্রতিদিন কিছু সময় কোরআন তিলাওয়াত করা সম্ভব হলে অর্থসহ অধ্যয়ন করা, সকাল-সন্ধ্যার মাসনুন জিকিরগুলো পড়ার চেষ্ঠা করা এবং ঘুমানোর আগে আত্মসমালোচনার অভ্যা গড়ে তোলা। একজন মুসলিম নিজ জীবনে এতোটুকু ইবাদর মুখর হতে পারলেই আশা করা যায় তার আধ্যাত্মিক শক্তি অটুট রাখতে সক্ষম হবে।

একই সঙ্গে মনে রাখতে হবে, ইসলামে বৈধ উপার্জন, পরিবারের ভরণপোষণ, মানুষের উপকার এবং দায়িত্বশীলভাবে কাজ করাও সওয়াবের কারণ হতে পারে, যদি তা আল্লাহর সন্তুষ্টির নিয়তে করা হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই সব কাজ নিয়তের ওপর নির্ভরশীল।’ (বুখারি, হাদিস: ১)। তাই কর্মব্যস্ত জীবনও সৎ নিয়তের মাধ্যমে ইবাদতে পরিণত হতে পারে।

ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) উল্লেখ করেছেন, মানুষের প্রকৃত সফলতা হলো এমন জীবন, যেখানে হৃদয় আল্লাহর স্মরণে জীবিত থাকে এবং অঙ্গ-প্রত্যঙ্গ দায়িত্ব পালনে সচেষ্ট থাকে। (মাদারিজুস সালিকীন)

ব্যস্ততা জীবনের বাস্তবতা, কিন্তু আল্লাহকে ভুলে যাওয়ার অজুহাত নয়। বরং সময়ের সুষ্ঠু ব্যবস্থাপনা, আন্তরিক নিয়ত এবং নিয়মিত ফরজ ইবাদতের মাধ্যমে একজন মুসলিম দুনিয়ার দায়িত্ব ও আখিরাতের প্রস্তুতির মধ্যে সুন্দর ভারসাম্য গড়ে তুলতে পারেন। এই ভারসাম্যই একজন মুমিনের সফল, প্রশান্ত ও অর্থবহ জীবনের ভিত্তি।

ইবাদতদুনিয়ার কাজভারসাম্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা