আগামীর সময়

আজকের নামাজের সময়সূচি (২৯ মার্চ)

আজকের নামাজের সময়সূচি (২৯ মার্চ)

প্রতীকী ছবি

ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ও ইসলামী বিধান হচ্ছে নামাজ। ইসলামের পঞ্চম স্তম্ভের দ্বিতীয়টি হলো নামাজ। আল্লাহতাআলা পবিত্র কোরআনে এই নামাজের ব্যাপারে বিভিন্নভাবে গুরুত্বারোপ করেছেন এবং বিচিত্ররূপে নামাজের তাগিদ করেছেন।

আল্লাহতাআলা কোরআন কারিমে বলেছেন, ‘আর তোমরা আমার স্মরণোদ্দেশ্যে নামাজ কায়েম করো।’ (সুরা-২০ তহা, আয়াত: ১৪)। যথাসময়ে নামাজ আদায় করার প্রতিও গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহতাআলা ঘোষণা করেন ‘নিশ্চয় নামাজকে ঈমানদারের জন্য নির্ধারিত সময়ে (আদায় করা) আবশ্যক কর্তব্য করা হয়েছে।’ (সুরা নিসা : আয়াত ১০৩)

আজ সোমবার ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো—

ফজর- ৪:৩৭ মিনিট।
জোহর- ১২:০৬ মিনিট।
আসর- ৪:৩০ মিনিট।
মাগরিব- ৬:১৬ মিনিট।
এশা- ৭:৩০ মিনিট।
আগামীকাল ফজর- ৪:৩৬ মিনিট

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ/বিয়োগ করতে হবে।

বিয়োগ

চট্টগ্রাম: ৫ মিনিট
সিলেট: ৬ মিনিট

যোগ

খুলনা: ৩ মিনিট
রাজশাহী: ৭ মিনিট
রংপুর: ৮ মিনিট
বরিশাল: ১ মিনিট

সূত্র : ইসলামিক ফাউন্ডেশন। 

    শেয়ার করুন: