Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

সৃষ্টির প্রতি দয়ার অনন্য প্রাপ্তি

আলেমা সামিয়া আফরিন
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১৮:৪৬
সৃষ্টির প্রতি দয়ার অনন্য প্রাপ্তি

গ্রাফিকস: আগামীর সময়

দয়া, মমতা ও সহানুভূতি মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ। ইসলাম মানুষের সঙ্গে সদাচরণ, দুর্বলদের প্রতি সহমর্মিতা এবং সৃষ্টির প্রতি দয়ার শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলার অন্যতম গুণ হলো  তিনি -রহমান ও রহিম অর্থাৎ তিনি পরম দয়ালু ও অতি দয়াশীল। যে ব্যক্তি আল্লাহর বান্দাদের প্রতি দয়া প্রদর্শন করে, মহান আল্লাহ তাআলাও তার প্রতি রহমতের দরজা খুলে দেন।

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যারা দয়া করে, দয়াময় আল্লাহ তাদের প্রতি দয়া করেন। তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।’
(
তিরমিজি, হাদিস: ১৯২৪; আবু দাউদ, হাদিস: ৪৯৪১)

এই হাদিসের শিক্ষা হচ্ছে- মানুষের প্রতি দয়া শুধু সামাজিক সৌজন্য নয়, বরং এটি আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম। একজন মুসলিমের হৃদয় হবে কোমল, যেখানে থাকবে মানুষের কষ্ট অনুভব করার ক্ষমতা এবং সাহায্যের মানসিকতা।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা রাসুলুল্লাহ (সা.)-এর একটি বিশেষ গুণ হিসেবে দয়া ও কোমলতার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘আল্লাহর দয়ায় আপনি তাদের প্রতি কোমল হয়েছেন। আপনি যদি রূঢ় ও কঠোর হৃদয়ের হতেন, তবে তারা আপনার চারপাশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৫৯)

এ আয়াত থেকে বোঝা যায়, মানুষের হৃদয় জয় করার অন্যতম মাধ্যম হলো দয়া ও ভালো আচরণ। কঠোরতা মানুষকে দূরে সরিয়ে দেয়, আর দয়া মানুষকে কাছে টেনে নেয়।

ইসলামে দয়া শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সব সৃষ্টির প্রতি দয়া প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) এক ব্যক্তি সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিল, আল্লাহ তার এই কাজকে কবুল করে তাকে ক্ষমা করে দিয়েছেন। (বুখারি, হাদিস: ২৩৬৩; মুসলিম, হাদিস: ২২৪৪)

অন্যদিকে একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে এক নারী শাস্তির উপযুক্ত হয়েছে বলেও হাদিসে এসেছে। (বুখারি, হাদিস: ৩৩১৮; মুসলিম, হাদিস: ২৬১৯)

এ থেকে স্পষ্ট হয়, আল্লাহর কাছে দয়ার মূল্য অনেক বেশি। ছোট একটি ভালো কাজও মানুষের মুক্তির কারণ হতে পারে।

দয়া মানুষের চরিত্রকে সুন্দর করে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। একজন ক্ষুধার্তকে খাবার দেওয়া, অসুস্থের খোঁজ নেওয়া, দুর্বলকে সহযোগিতা করা, ছোটদের স্নেহ করা এবং ক্ষমার মনোভাব রাখা সবই দয়ার অন্তর্ভুক্ত। রাসুলুল্লাহ (সা.) ছিলেন দয়ার সর্বোত্তম আদর্শ। তিনি এতিম, গরিব, অসহায় ও এমনকি বিরোধীদের প্রতিও দয়া ও সহনশীলতার পরিচয় দিয়েছেন।

বর্তমান সময়ে মানুষের মধ্যে স্বার্থপরতা ও কঠোরতা বেড়ে যাচ্ছে। পারিবারিক, সামাজিক ও অনলাইন আচরণেও অনেক সময় সহমর্মিতার অভাব দেখা যায়। অথচ ইসলাম শেখায়, মানুষের প্রতি দয়া প্রদর্শন করলে তা ফিরে আসে আল্লাহর বিশেষ রহমত হিসেবে।

দয়া মানুষের মর্যাদা বাড়ায়, হৃদয়কে পরিশুদ্ধ করে এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথ সহজ করে। তাই প্রত্যেক মুসলমানের উচিত নিজের আচরণে দয়া, ক্ষমা ও সহানুভূতির চর্চা করা। কারণ অন্যের প্রতি দয়া প্রদর্শনকারীদের জন্যই রয়েছে আল্লাহর বিশেষ দয়া ও অনুগ্রহ।

লেখক: শিক্ষিকা, এবিসি ইন্টারন্যাশনাল স্কুুল, নারায়ণগঞ্জ। 

সৃষ্টির প্রতি দয়াআল্লাহর রহমত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড