Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

ইবাদতের স্বাদ বৃদ্ধির কিছু উপায় (শেষ পর্ব)

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৮:২৪
ইবাদতের স্বাদ বৃদ্ধির কিছু উপায় (শেষ পর্ব)

প্রতীকী ছবি

ইবাদত শুধু কিছু আনুষ্ঠানিক আমলের নাম নয়; ইবাদত হলো বান্দার অন্তর, চিন্তা, অনুভূতি ও কর্মের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার এক অনন্য পথ। নামাজে দাঁড়িয়ে চোখে পানি আসে, কোরআন তিলাওয়াত করতে হৃদয় নরম হয়ে যায়, দোয়ার সময় নিজের অসহায়ত্ব অনুভূত হয়, সিজদায় গিয়ে মনে হয় পৃথিবীর সব কোলাহল থেকে দূরে এসে পরম আশ্রয়ের কাছে পৌঁছে গেছি—এটাই ইবাদতের স্বাদ। তবে এই অনুভূতি সবার মধ্যে সবসময় সমান থাকে না। কখনো ইবাদতে গভীর প্রশান্তি অনুভূত হয়, আবার কখনো নামাজ, তিলাওয়াত কিংবা জিকিরও যেন কেবল অভ্যাসের কাজ হয়ে দাঁড়ায়। তাই ইবাদতে প্রাণ ফিরিয়ে আনতে প্রয়োজন অন্তরের কিছু পরিচর্যা। আজকের প্রবন্ধে আমি সেগুলোর কয়েকটি নিয়ে আলোচনার সর্বান্তকরণ চেষ্ঠা করবো ইনশাআল্লাহ

(দ্বিতীয় পর্বের পর)

মৃত্যুকে স্মরণ করা

মৃত্যুর স্মরণ মানুষকে দুনিয়ার মোহ থেকে বের করে আখিরাতমুখী করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা অধিক পরিমাণে আনন্দ বিনষ্টকারী মৃত্যুকে স্মরণ করো।’ (তিরমিজি, হাদিস: ২৩০৭)

এই নামাজটিই হয়তো জীবনের শেষ নামাজ হতে পারে, এই তিলাওয়াতই হয়তো শেষ তিলাওয়াত, এই সিজদাটিই হয়তো শেষ সিজদা, এমন অনুভূতি ইবাদতে গভীরতা সৃষ্টি করে। তখন নামাজ দ্রুত শেষ করার পরিবর্তে বান্দা সিজদায় আরও কিছুক্ষণ থাকতে চায়।

আরও পড়ুন

ইবাদতের স্বাদ বৃদ্ধির কিছু উপায় (প্রথম পর্ব)

১২ আগস্ট ২০২৬


সৎ মানুষের সঙ্গ গ্রহণ

অন্তর পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। আল্লাহ বলেছেন, ‘তুমি নিজেকে তাদের সঙ্গেই আবদ্ধ রাখো, যারা সকাল-সন্ধ্যায় তাদের রবকে ডাকে।’ (সুরা কাহফ, আয়াত : ২৮)

যারা আল্লাহকে স্মরণ করে, কোরআন-সুন্নাহর কথা বলে, আখিরাতের কথা মনে করিয়ে দেয় এবং আমলের প্রতি উৎসাহিত করে, তাদের সাহচর্য ইবাদতের প্রতি ভালোবাসা বাড়াতে সাহায্য করে। বিপরীতে এমন পরিবেশ, যেখানে গুনাহকে স্বাভাবিক এবং দ্বীনকে তুচ্ছ করে দেখা হয়, তা অন্তরের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

বেশি বেশি দোয়া করা

ইবাদতের স্বাদও আল্লাহর বিশেষ অনুগ্রহ। তাই আল্লাহর কাছেই তা চাইতে হবে। রাসুলুল্লাহ (সা.) দোয়া করতেন:

اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ

 ‘হে আল্লাহ! আপনার জিকির, আপনার শুকরিয়া এবং সুন্দরভাবে আপনার ইবাদত করার জন্য আমাকে সাহায্য করুন।’ (আবু দাউদ, হাদিস: ১৫২২; সুনান নাসাঈ, হাদিস: ১৩০৩)

এই দোয়াটি ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মানুষ নিজের শক্তিতে ইবাদত করতে পারে না; আল্লাহর তাওফিক ছাড়া কোনো আমলই সহজ হয় না।

ইবাদতের স্বাদ মানে শুধু কান্না নয়

একটি বিষয় মনে রাখা জরুরি, ইবাদতের স্বাদ মানেই সবসময় কান্না আসা বা বিশেষ কোনো আবেগ অনুভব করা নয়। কখনো ইবাদতে চোখে পানি নাও আসতে পারে, কিন্তু আল্লাহর নির্দেশ পালনের দৃঢ়তা তৈরি হতে পারে। কখনো হৃদয়ে প্রবল আবেগ না থাকলেও মানুষ নামাজ ছাড়ে না, হারাম থেকে নিজেকে দূরে রাখে, মানুষের হক আদায় করে এবং বিপদের মধ্যেও আল্লাহর ওপর ভরসা রাখে। এটিও ইবাদতের গভীর স্বাদের একটি প্রকাশ।

আরও পড়ুন

ইবাদতের স্বাদ বৃদ্ধির কিছু উপায় (দ্বিতীয় পর্ব)

১৩ আগস্ট ২০২৬


মহান আল্লাহ বলেছেন, ‘নিশ্চয়ই সফল হয়েছে মুমিনগণ, যারা নিজেদের নামাজে বিনয়ী।’ (সুরা মুমিনুন, আয়াত : ১-২)

ইবাদতের প্রকৃত সৌন্দর্য তাই অনুভূতির পাশাপাশি চরিত্র ও জীবনের পরিবর্তনেও প্রকাশ পায়।

ইবাদত যখন জীবনের প্রশান্তি হয়ে ওঠে

ইবাদতের স্বাদ কোনো হঠাৎ পাওয়া অনুভূতি নয়; এটি ধীরে ধীরে গড়ে ওঠে। আল্লাহকে জানা, তাঁর ভালোবাসা অর্জনের চেষ্টা, গুনাহ থেকে তাওবা, কোরআন বোঝা, ইখলাসের সঙ্গে আমল করা, নিয়মিত জিকির, রাতের নির্জনে দোয়া এবং সৎ মানুষের সাহচর্য, সবকিছু মিলেই অন্তরের সেই নির্মল অবস্থার সৃষ্টি করে।

একসময় নামাজ তখন আর শুধু ফরজ দায়িত্ব থাকে না, হয়ে ওঠে আশ্রয়। কোরআন তখন শুধু তিলাওয়াতের বিষয় থাকে না, হয়ে ওঠে হৃদয়ের আলো। সিজদা তখন কেবল শরীরের একটি ভঙ্গি থাকে না, হয়ে ওঠে বান্দার সবচেয়ে নিরাপদ আশ্রয়।

আর এটাই ইবাদতের সবচেয়ে বড় স্বাদ, যখন বান্দার হৃদয় আল্লাহর দিকে ফিরে গিয়ে অনুভব করে, দুনিয়ায় যত আশ্রয়ই থাকুক, প্রকৃত প্রশান্তি একমাত্র তাঁর কাছেই। (সুরা রাদ, আয়াত : ২৮)

ইবাদতইবাদতে মনোযোগইবাদতের স্বাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে