Agamir Somoy E-Paper
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
নজরুল যেন রক্তের ফেরিওয়ালা
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজনীতি

সুনসান নীরবতায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১১:৫৭
সুনসান নীরবতায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের চারপাশ জুড়ে আজ কেবলই নিস্তব্ধতা। ছবি: আগামীর সময়

কয়েক বছর আগেও এই দিনটিতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় মুখরিত থাকত কালো ব্যাজ পরা মানুষের ঢলে। চারপাশে শোনা যেত শোক সংগীত আর মাইকের আওয়াজ। রাস্তার মোড়ে মোড়ে থাকত খিচুড়ি বিতরণের ধুম।

কিন্তু আজ ১৫ আগস্টের সেই চেনা ছবিটা সম্পূর্ণ বদলে গেছে। কার্যক্রম নিষিদ্ধ দলটির কেন্দ্রীয় কার্যালয়ের চারপাশ জুড়ে আজ শুধুই নিস্তব্ধতা।

আজ শনিবার সকালে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দেখা যায়, ১০ তলা ভবনটির মূল ফটকটি অকেজো অবস্থায় পড়ে আছে।

জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী সহিংসতার ক্ষতচিহ্ন এখনো স্পষ্ট বহন করছে বহুতল এই ভবনের দেয়ালগুলো। অন্যান্য বছর এই দিনে মোনাজাত বা তোরণ সাজানোর যে তোড়জোড় দেখা যেত, এবার তার ছিটেফোঁটাও নেই। কোনো নেতাকর্মীর আনাগোনা চোখে পড়েনি সেখানে।

কার্যালয়ের সামনের সড়ক দিয়ে গাড়ি ও পথচারীদের চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা হঠাৎ ঝটিকা মিছিল এড়াতে পুরো পল্টন, গুলিস্তান ও জিরো পয়েন্ট এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মূল ভবনের সামনে ও আশপাশের মোড়ে পুলিশ এবং র‌্যাবের টহল জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৫ আগস্ট ২০২৬

২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত দেশ ছাড়ার পর ভবনটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এরপর থেকে ভবনটি পরিত্যাক্ত অবস্থায় রয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই এই কার্যালয়টি পুরোপুরি ফাঁকা হয়ে পড়ে আছে। বিশেষ করে ১৫ আগস্টের দিনটিতে যেখানে প্রতিবছর মানুষে মানুষে ঠাঁই থাকত না, এবার চিত্র পুরোটাই বিপরীত।

স্থানীয় চা বিক্রেতা ওলি নিজের অভিজ্ঞতা তুলে ধরেন, ‘আগে এই দিনে রাস্তায় হাঁটার জায়গা থাকত না। মাইকে দিনভর শোক দিবসের গান বাজত। এখন একদম ফাঁকা, শুধুই পুলিশ আর সাংবাদিক ছাড়া কাউকে দেখা যাচ্ছে না।’

২০২৫ সালের ১২ মে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে।

এতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা–কর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো।

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের অনেকেই বর্তমানে কারাগারে কিংবা আত্মগোপনে রয়েছেন। এতে দলের সাংগঠনিক কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়ায় ১৫ আগস্ট কেন্দ্র করে সশরীরে কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি তাদের।

এদিকে, এদিন সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসা অর্ণব দাস নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বলেছেন, আটক ব্যক্তির নাম অর্ণব দাস। তার বাড়ি টাঙ্গাইলে।

রাজনীতিআওয়ামী লীগ
    শেয়ার করুন:
    Advertisement
    চট্টগ্রাম বন্দরে গমবাহী জাহাজে তেলের জাহাজের ধাক্কা

    চট্টগ্রাম বন্দরে গমবাহী জাহাজে তেলের জাহাজের ধাক্কা

    ১৪ আগস্ট ২০২৬, ১৭:০১

    ভারতে যাচ্ছেন তারেক রহমান, খবর দিল এনডিটিভি

    ভারতে যাচ্ছেন তারেক রহমান, খবর দিল এনডিটিভি

    ১৪ আগস্ট ২০২৬, ১৪:২০

    কবরস্থান নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৬২

    কবরস্থান নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৬২

    ১৪ আগস্ট ২০২৬, ১৫:৩১

    ইউরোপযাত্রার ভূমধ্যসাগর রুটে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি

    ইউরোপযাত্রার ভূমধ্যসাগর রুটে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি

    ১৪ আগস্ট ২০২৬, ১৭:৫৬

    খরচ কমাতে সোলার প্যানেল বসবে সরকারি ভবনে: প্রতিমন্ত্রী

    খরচ কমাতে সোলার প্যানেল বসবে সরকারি ভবনে: প্রতিমন্ত্রী

    ১৪ আগস্ট ২০২৬, ১৪:২৪

    লালমাটিয়ার ভূমি গ্যালারিতে দুই শিল্পীর ‘পেট্রিকোর’

    লালমাটিয়ার ভূমি গ্যালারিতে দুই শিল্পীর ‘পেট্রিকোর’

    ১৪ আগস্ট ২০২৬, ২৩:২৭

    স্মিথকে ফেরালেন মিরাজ

    স্মিথকে ফেরালেন মিরাজ

    ১৫ আগস্ট ২০২৬, ০৬:৩৫

    কবিতাই ছিল যার দেশ, আশ্রয়

    কবিতাই ছিল যার দেশ, আশ্রয়

    ১৪ আগস্ট ২০২৬, ১৪:৩৩

    সামিটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু

    সামিটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু

    ১৪ আগস্ট ২০২৬, ২০:২৪

    চীনের অনুকরণে বাংলাদেশে হচ্ছে এসডিজি ভিলেজ

    চীনের অনুকরণে বাংলাদেশে হচ্ছে এসডিজি ভিলেজ

    ১৪ আগস্ট ২০২৬, ১৫:২৭

    অপরাধী ধরতে আসছে এআই

    অপরাধী ধরতে আসছে এআই

    ১৫ আগস্ট ২০২৬, ০৫:৪০

    যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ থেকে বের করার পাঁয়তারা ইসরায়েলের

    যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ থেকে বের করার পাঁয়তারা ইসরায়েলের

    ১৪ আগস্ট ২০২৬, ২৩:২৬

    মন্ত্রিসভায় রদবদলের খবর গুজব : সমাজকল্যাণমন্ত্রী

    মন্ত্রিসভায় রদবদলের খবর গুজব : সমাজকল্যাণমন্ত্রী

    ১৪ আগস্ট ২০২৬, ২৩:৪৫

    একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

    একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

    ১৪ আগস্ট ২০২৬, ১৩:৫১

    বরফ গলছে, দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

    বরফ গলছে, দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ১৪ আগস্ট ২০২৬, ২২:৫৭

    advertiseadvertise