Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

বিপুল ভোট নিয়ে সংসদে যাচ্ছেন ৭ নারী

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২
বিপুল ভোট নিয়ে সংসদে যাচ্ছেন ৭ নারী

সংগৃহীত ছবি

দেশের সাত আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে সংসদে যাচ্ছেন নারীরা। এর মধ্যে আছেন বিএনপি থেকে বহিষ্কার স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। অন্য ছয় নারী জিতেছেন ধানের শীষ প্রতীকে।

নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলে  ২১২টি পেয়েছেন বিএনপি জোটের প্রার্থীরা। 

ধানের শীষ নিয়ে বিজয়ী নারী প্রার্থীরা হলেন, মানিকগঞ্জ-৩ আসনের আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ আসনের ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল এবং নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল।

হাঁস প্রতীকে স্বতন্ত্রভাবে ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন জিতেছেন বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবিবকে ৩৭ হাজার ৫৬৮ ভোটে হারিয়েছেন তিনি।

ধানের শীষের নারী প্রার্থীদের মধ্যে মানিকগঞ্জ-৩ আসনে ১ লাখ ৬৬ হাজার ১৭৫ ভোট পেয়েছে জয়ী হয়েছেন আফরোজা খানম রিতা। আসনটিতে ১১-দলীয় জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিশের মো. সাঈদ নূর পেয়েছেন ৬২ হাজার ৯১৬ ভোট।

জামায়াতে ইসলামীর প্রার্থীকে ৪৩ হাজার ২৯৫ ভোটে হারিয়ে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি পোস্টাল ভোটসহ পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট।

'নিখোঁজ' বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ধানের শীষ নিয়ে জিতেছেন বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনে। সিলেট বিভাগে প্রথম নারী প্রার্থী হিসেবে এমপি হচ্ছেন তিনি। ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট পেয়ে লুনা হারিয়েছেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীকে।  মুনতাসির পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট।

ফরিদপুরের চার আসনের মধ্যে দুটিতে জয় পেয়েছেন বিএনপির নারীরা।

এর মধ্যে ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট পেয়ে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসন পেয়েছেন শামা ওবায়েদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফতে মজলিশের মো. আকরাম আলীর ভোট ৮৭ হাজার ৯৫৬টি। 

ফরিদপুর-৩ আসনে চৌধুরী নায়াব ইউসুফ পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৪৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অধ্যাপক আব্দুত তাওয়াবকে তিনি হারিয়েছেন ২৫ হাজার ৩৯৭ ভোটে।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জয় পেয়েছেন বিএনপির ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি পেয়েছেন ১লাখ ২ হাজার ১৯৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত আবুল কালাম পেয়েছেন ৮৯ হাজার ৪৩১ ভোট।






নির্বাচনবিএনপিরুমিন ফারহানানারী এমপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড