Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজনীতি

আমান উল্লাহ আমান

দলের সঙ্গে জনগণের সেতুবন্ধন তৈরি করতে হবে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৪:৩৯
দলের সঙ্গে জনগণের সেতুবন্ধন তৈরি করতে হবে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতারা। ছবি : সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির নতুন চার সদস্য।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে তাদের সমাধিতে শ্রদ্ধা জানালেন তারা। পরে তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, দলের সঙ্গে জনগণের সেতুবন্ধন তৈরি করতে হবে। একই সঙ্গে সরকার ও জনগণের মধ্যেও সেতুবন্ধন তৈরি করা হবে।

তিনি আরও বলেছেন, দল তাদের সুযোগ দিয়েছে। জনগণও দলকে সুযোগ দিয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে দল ও সরকারকে সহযোগিতা করবেন তারা। যে কোনো ত্যাগের বিনিময়ে এসব বাস্তবায়ন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

দলের স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের চারজনকে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের সদস্য মনোনীত করেছেন। যে আশা ও বিশ্বাস নিয়ে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, তা নিষ্ঠার সাথে পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

রিজভী আরও উল্লেখ করেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে কৃষক ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন জনকল্যাণমুখী পদক্ষেপ বাস্তবায়নের কাজ ত্বরান্বিত করা হয়েছে।

আরও পড়ুন

রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার মুখ

১৫ আগস্ট ২০২৬


স্থায়ী কমিটির আরেক সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, খালেদা জিয়ার ওপর অনেক অন্যায় ও অত্যাচার করা হয়েছে। এরপরও তিনি বক্তব্যে কোনো হিংসার বহিঃপ্রকাশ ঘটাননি।

‘বর্তমান প্রধানমন্ত্রীর ওপরও অনেক অত্যাচার করা হয়েছে; কিন্তু তিনি এখন পর্যন্ত কোনো বিরোধী দল বা অন্য কাউকে অবজ্ঞা করে কথা বলেননি। এটিকে তার একটি মহৎ গুণ। জনগণ তাকে বিশ্বাস করেছে’, জানালেন ডা. ফরহাদ হালিম ডোনার।

দেশে বিদ্যুৎ ও গ্যাসের কিছু সমস্যা রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, এসব সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। খুব অল্প সময়ের মধ্যে সমস্যাগুলোর সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।

রাজনীতিবিএনপি
    শেয়ার করুন:
    Advertisement
    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১৮

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৩০

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪০

    আইয়ুব বাচ্চুর জন্য এলিজি

    আইয়ুব বাচ্চুর জন্য এলিজি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:২৭

    লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৩০০ ছাড়াল

    লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৩০০ ছাড়াল

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১০

    শিশুদের সঙ্গে মহানবী (সা.)-এর সৌহার্দ্যপূর্ণ আচরণ

    শিশুদের সঙ্গে মহানবী (সা.)-এর সৌহার্দ্যপূর্ণ আচরণ

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১৭

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:০৫

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:২০

    বঙ্গো দেখাবে ইংলিশ প্রিমিয়ার লিগ

    বঙ্গো দেখাবে ইংলিশ প্রিমিয়ার লিগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:০৬

    স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, আইনশৃঙ্খলায় উন্নতি দৃশ্যমান

    স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, আইনশৃঙ্খলায় উন্নতি দৃশ্যমান

    ১৭ আগস্ট ২০২৬, ১৬:৪১

    ‘সে বাইরে বের হলে বাড়ির ইটও থাকবে না’— ছাত্রদল নেতার হুমকি

    ‘সে বাইরে বের হলে বাড়ির ইটও থাকবে না’— ছাত্রদল নেতার হুমকি

    ১৭ আগস্ট ২০২৬, ১৭:২৪

    রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করা হচ্ছে

    রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করা হচ্ছে

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:০৬

    পশ্চিমবঙ্গে ককরোচ কর্মীর বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৮

    পশ্চিমবঙ্গে ককরোচ কর্মীর বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৮

    ১৭ আগস্ট ২০২৬, ১৬:৩৯

    advertiseadvertise