Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

আমিরের অস্ট্রেলিয়া সফর বাধাগ্রস্তের চেষ্টা হয়েছিল, তবে সফল হয়নি: জামায়াত

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৯:০০
শেয়ার করুন:
আমিরের অস্ট্রেলিয়া সফর বাধাগ্রস্তের চেষ্টা হয়েছিল, তবে সফল হয়নি: জামায়াত

অস্ট্রেলিয়া থেকে আজ বুধবার দেশে ফেরেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: জামায়াতে ইসলামী

অস্ট্রেলিয়ায় দলের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সফর ঘিরে বিতর্কের ব্যাখ্যা দিয়েছে জামায়াতে ইসলামী।

দলটির পক্ষ থেকে আজ বুধবার এক বিবৃতিতে বলা হয়েছে, দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসংশ্লিষ্ট একটি গোষ্ঠী অস্ট্রেলিয়ার দুটি সংগঠনের মাধ্যমে শফিকুর রহমানের সফর বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়েছিল। তবে অস্ট্রেলিয়া সরকার এসব সংগঠনের বক্তব্যকে গুরুত্ব দেয়নি।

বিদেশ সফর সংক্ষিপ্ত করে বুধবার শফিকুর দেশে ফিরে আসার পর আজ বুধবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ বিবৃতি দেন।

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গত ২০ নভেম্বর রওনা হয়েছিলেন জামায়াত আমির। তবে মালয়েশিয়ায় না গিয়ে অস্ট্রেলিয়া থেকে গতকাল দেশের পথে রওনা হন তিনি।

‘একান্ত প্রয়োজনে’ সফর সংক্ষিপ্ত করার কথা তখন জানিয়েছিলেন শফিকুর। তবে এর মধ্যেই অস্ট্রেলিয়ায় তার সফর নিয়ে দেশটির ইহুদি ও হিন্দু সংগঠনগুলোর প্রশ্ন তোলার খবর আসে।

আরও পড়ুন

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

২৪ নভেম্বর ২০২৬

ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের দুই নেতা হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে জামায়াত আমিরের বিবৃতি দেওয়ার কথা জানিয়ে তাকে জাতিবিদ্বেষী হিসেবে তুলে ধরে বিবৃতি দিয়েছিল অস্ট্রেলিয়ান জুইশ অ্যাসোসিয়েশন (এজেএ) ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ)। পাশাপাশি একাত্তরে মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ভূমিকা তুলে ধরে তার সফর নিয়ে প্রশ্ন তুলেছিল সংগঠন দুটি।

জামায়াত আমিরের অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করা হয় দ্য অস্ট্রেলিয়ান পত্রিকার এক প্রতিবেদনেও।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘অস্ট্রেলিয়ান জুইশ অ্যাসোসিয়েশন (এজেএ) এবং অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ) নামে দুটি সংগঠন অস্ট্রেলিয়ায় অবস্থানরত পতিত আওয়ামী ফ্যাসিস্টদের একটি গোষ্ঠীর পরোক্ষ ইন্ধনে জামায়াত আমিরের বিরুদ্ধে বিষোদ্গার ও অপপ্রচার চালিয়েছে। বিরোধীদলীয় নেতার সফরসূচি বাধাগ্রস্ত করার অসৎ উদ্দেশে তারা অস্ট্রেলিয়া সরকারের কাছে বিবৃতি দিয়েছে।’

তবে এসব বিবৃতিতে অস্ট্রেলীয় সরকার গুরুত্ব দেয়নি দাবি করে তিনি বলেন, ‘মহান রবের অশেষ কৃপায় আমিরে জামায়াত তার নির্ধারিত সব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন।’

অস্ট্রেলিয়ায় প্রবাসীদের কর্মসূচিতে জামায়াতের অংশগ্রহণ নিয়ে পরওয়ার বলেন, ‘প্রবাসী ভাই-বোনরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমিরে জামায়াতকে বরণ করে নিয়েছেন। তারা খোলামেলাভাবে নিজেদের মনের কথা ও প্রত্যাশার কথা তার কাছে তুলে ধরেছেন। ডা. শফিকুর রহমানও তাদের সব কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের সহযোগিতা কামনা করেছেন।’

জামায়াতে ইসলামীশফিকুর রহমানঅস্ট্রেলিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ