Agamir Somoy E-Paper
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

১২ দলীয় জোটে অসন্তোষ, বাদ পড়তে পারে দুই শরিক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ২১:৫৬
১২ দলীয় জোটে অসন্তোষ, বাদ পড়তে পারে দুই শরিক

বিএনপি নেতৃত্বাধীন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটে বেশ কিছুদিন ধরে তীব্র অসন্তোষ চলছে। এর জেরে দুই শরিককে জোট থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। দল দুটি হলো— প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) এবং বাংলাদেশ এলডিপি।

অভিযোগ— একটি দল স্বৈরাচারের দোসর ছিল। অন্য দলটির এক নেতা মানব পাচার ও চাঁদাবাজিতে জড়িত। এ নিয়ে আগামীকাল মঙ্গলবার কিংবা আগামী বুধবার ১২ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে তাদের ব্যাপারে সিদ্ধান্ত আসবে।

জোট সূত্র জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে দল দুটির বক্তব্য সন্তোষজনক হলে, তারা যথারীতি জোটে বহাল থাকবে। অন্যথায় তাদের তাৎক্ষণিকভাবে জোট থেকে অব্যাহিত দেওয়া হবে।

১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার আগামীর সময়কে বলেছেন, ‘পিএনপি এবং বাংলাদেশ এলডিপির বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে। শিগগিরই ১২ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে। তাদের জবাব সন্তোষজনক হলে ভালো, অন্যথায় তখন পরবর্তী করণীয় ঠিক করা হবে।’


আরও পড়ুন

সরকারে ‘উপযুক্ত’ মূল্যায়ন চায় সমমনা জোট

২৫ এপ্রিল ২০২৬



১২ দলীয় জোটে বর্তমানে ১০টি দল রয়েছে। সেগুলো হলো— জাতীয় পার্টি (কাজী জাফর), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ কল্যাণ পার্টি, ন্যাশনাল লেবার পার্টি, ইউনাইটেড লিবারেল পার্টি, বাংলাদেশ এলডিপি, ইসলামিক পার্টি, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি-পিএনপি ও নয়া গণতান্ত্রিক পার্টি।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আন্দোলনরত ১২ দলীয় জোট থেকে বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) বের হয়ে যায়। নির্বাচনের পর প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি-পিএনপিকে জোটে অন্তর্ভুক্ত করা হয়। অন্যদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচন করেন এবং বিজয়ী হন। পরে দলটির আগের কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান এম এ বাশার বাংলাদেশ এলডিপিকে পুনরুজ্জীবিত করেন এবং দলটির নতুন চেয়ারম্যান হন। এরপর দলটিকে ১২ দলীয় জোটভুক্ত করা হয়।

যুগপৎ আন্দোলনের শরিকদের মান ভাঙাতে গত ২০ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় ও নৈশভোজ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই অনুষ্ঠান সামনে রেখে বিএনপির চাওয়া অনুযায়ী, প্রতিটি দল থেকে পাঁচজন করে নেতার নামের তালিকা জমা দেয় শরিকরা। বাংলাদেশ এলডিপি যুগ্ম মহাসচিব কামাল প্রধানসহ পাঁচজনের নামের তালিকা পাঠায়। কামাল প্রধানের বিরুদ্ধে ব্যাংকের সঙ্গে প্রতারণা করা, জাল দলিল তৈরি, ভূমিদস্যু, মানব পাচারকারী, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে চরিত্রহনন করা ও চাঁদাবাজির অভিযোগে অনেক মামলা রয়েছে বলে জানা যায়। এমন একজনের নাম প্রধানমন্ত্রীর নৈশভোজের তালিকায় থাকায় দারুণ সমালোচনা তৈরি হয়। জানা যায়, পরে কামাল প্রধানকে বাদ দিয়েই বাংলাদেশ এলডিপির বাকি চারজন প্রধানমন্ত্রীর ওই নৈশভোজ অনুষ্ঠানে যান।


আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নৈশভোজে যাচ্ছে না শরিক দুই দল, কারণ কী

২০ জুলাই ২০২৬



অন্যদিকে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের আগে গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপে অংশগ্রহণ করেছিল পিএনপি। সে কারণে দলটিকে স্বৈরাচারের দোসর হিসেবে আখ্যায়িত করছেন অনেকে।

এ বিষয়ে পিএনপির চেয়ারম্যান ফিরোজ মো. লিটন আগামীর সময়কে বললেন, ‘আমি সে সময় শেখ হাসিনার সংলাপে অংশ নিয়েছিলাম। অন্য দলও সেখানে গিয়েছিল। এটাতে তো আমি আওয়ামী লীগ হয়ে যাইনি।’

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    শিক্ষক বদলিতে ভাঙছে ‘সচিবালয় সিন্ডিকেট’

    শিক্ষক বদলিতে ভাঙছে ‘সচিবালয় সিন্ডিকেট’

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৪

    কাজ শুরুর আগেই ঠিকাদারের পকেটে ২১৭ কোটি

    কাজ শুরুর আগেই ঠিকাদারের পকেটে ২১৭ কোটি

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৯

    মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু

    মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু

    ২৭ জুলাই ২০২৬, ০৩:২৩

    যুবদল নেতা বাবুকে হত্যার টার্গেটে দুদিন অনুসরণ

    যুবদল নেতা বাবুকে হত্যার টার্গেটে দুদিন অনুসরণ

    ২৭ জুলাই ২০২৬, ০০:০০

    দেশে অপুষ্টির  শিকার দেড় কোটি মানুষ

    দেশে অপুষ্টির শিকার দেড় কোটি মানুষ

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪০

    অস্ত্র ফুরিয়ে যাওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

    অস্ত্র ফুরিয়ে যাওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪১

    ট্রাইব্যুনালে অভিযোগ, কতটা দায়মুক্তি পাবেন সাহাবুদ্দিন

    ট্রাইব্যুনালে অভিযোগ, কতটা দায়মুক্তি পাবেন সাহাবুদ্দিন

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৭

    শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে যা বলছেন ‘শ্রাবণের মেঘগুলো’র গায়ক

    শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে যা বলছেন ‘শ্রাবণের মেঘগুলো’র গায়ক

    ২৭ জুলাই ২০২৬, ১৩:৫৭

    ৮ অঞ্চলে ঝড়ের আভাস, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

    ৮ অঞ্চলে ঝড়ের আভাস, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

    ২৭ জুলাই ২০২৬, ০৮:২৩

    আজকের নামাজের সময়সূচি (২৭ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২৭ জুলাই)

    ২৭ জুলাই ২০২৬, ০৭:৩১

    দেশে শুরু হচ্ছে ডেঙ্গু টিকার ট্রায়াল

    দেশে শুরু হচ্ছে ডেঙ্গু টিকার ট্রায়াল

    ২৭ জুলাই ২০২৬, ০৫:২৪

    ময়মনসিংহে এসকোয়্যারের নিজস্ব শোরুম উদ্বোধন

    ময়মনসিংহে এসকোয়্যারের নিজস্ব শোরুম উদ্বোধন

    ২৭ জুলাই ২০২৬, ০০:৫১

    ৬৩৪০ কোটি ডলার

    ৬৩৪০ কোটি ডলার

    ২৭ জুলাই ২০২৬, ০৫:২৩

    ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট সালমা আদিল

    ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট সালমা আদিল

    ২৭ জুলাই ২০২৬, ০০:৪৯

    সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনই সরকারের প্রধান অগ্রাধিকার

    সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনই সরকারের প্রধান অগ্রাধিকার

    ২৭ জুলাই ২০২৬, ০১:১৮

    advertiseadvertise