Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

প্রধানমন্ত্রীর নৈশভোজে যাচ্ছে না শরিক দুই দল, কারণ কী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১৯:০৪
প্রধানমন্ত্রীর নৈশভোজে যাচ্ছে না শরিক দুই দল, কারণ কী

ফাইল ছবি

ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের সম্মানে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে আয়োজিত নৈশভোজে অংশ নিচ্ছে না শরিক দুই দল।

তারা হলো— জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। এরই মধ্যে দুই দলই বিএনপিকে নিজেদের এই অবস্থানের বিষয়টি জানিয়েও দিয়েছে। মোটা দাগে পাঁচ মাসেও বিএনপি সরকারে যথাযথ মূল্যায়ন না পাওয়ার ক্ষোভ থেকেই তাদের এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর এই ডিনার অনুষ্ঠান হবে। ডিনার শেষে অনুষ্ঠিত হবে সেই ‘কাঙ্ক্ষিত’ বৈঠক, যেটার জন্য এতদিন অপেক্ষায় রয়েছেন মিত্ররা।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসন থেকে দলীয় ‘তারা’প্রতীকে ভোট করেন জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, যিনি দলটির সভাপতি আসম আব্দুর রবের সহধর্মিণী। আসম রব শারীরিকভাবে অসুস্থ থাকায় তানিয়া রব এই আসন থেকে নির্বাচন করেন। জেএসডির প্রত্যাশা ছিল, যুগপৎ আন্দোলনের শরিক দল হিসেবে তাদেরকে এই আসনটি ছেড়ে দেবে বিএনপি। কিন্তু বিএনপি থেকে তাদের দলের নেতা এবিএম আশরাফ উদ্দিন (নিজান) কে প্রার্থী করায় আশাহত হয় জেএসডি। সেই থেকে বিএনপির সঙ্গে তাদের মান-অভিমানের সূচনা।

       

আরও পড়ুন

যুগপতের দেড় শতাধিক নেতার সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক

২০ জুলাই ২০২৬


এ ছাড়া সরকারে মূল্যায়ন না পাওয়া এবং অসুস্থ আ স ম আবদুর রবকে সরকারের শীর্ষ পর্যায়ের কেউ দেখতে না যাওয়ায় দলটি মনোক্ষুণ্ণ। এ অবস্থায় আমন্ত্রণ পেলেও প্রধানমন্ত্রীর ডিনারে অংশ নিচ্ছে না জেএসডি। দলটি এরই মধ্যে বিএনপিকে চিঠি দিয়ে তাদের সিদ্ধান্ত জানিয়েও দিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জুলাই সনদ, গণভোট এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আমাদের অবস্থানকে আমরা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি হিসেবে নয়, বরং জনগণের প্রতি একটি নীতিগত ও ঐতিহাসিক অঙ্গীকার হিসেবে বিবেচনা করি। আমাদের বিশ্বাস— জুলাইয়ের গণঅভ্যুত্থান, জনগণের প্রত্যক্ষ মতামত এবং রাষ্ট্র পুনর্গঠনের আকাঙ্ক্ষা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন বাস্তবতা ও নতুন দায়িত্বের জন্ম দিয়েছে। এই প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ ও গণভোটের প্রশ্নে একটি সুস্পষ্ট জাতীয় অবস্থান ও রাজনৈতিক ঐকমত্য গড়ে ওঠার পূর্বে বিএনপির সঙ্গে পৃথক রাজনৈতিক বৈঠকে অংশগ্রহণ আমাদের বর্তমান রাজনৈতিক অবস্থান, অগ্রাধিকার এবং জনগণের কাছে প্রদত্ত অঙ্গীকার সম্পর্কে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তির জন্ম দিতে পারে।

‘আমরা মনে করি, এই মুহূর্তে আমাদের রাজনৈতিক দায়িত্ব হলো রাষ্ট্র সংস্কারের প্রশ্নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতীয় আলোচনার কেন্দ্রে প্রতিষ্ঠিত রাখা। এই বিবেচনায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি এই মুহূর্তে বিএনপির সঙ্গে প্রস্তাবিত বৈঠকে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নৈশভোজে না যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

তার ভাষ্য, ‘অনেক দলকে নিয়ে একত্রে এই ডিনার আয়োজন করা হয়েছে। আমরা মনে করছি, এখানে ঠিকভাবে মতবিনিময় করা যাবে না, কথা বলা যাবে না। শুধু একপক্ষীয় কথা শুনতে হবে। এমন একটা পরিবেশে আমরা যেতে ইচ্ছুক না।’

‘শুধু খাওয়া-দাওয়া মুখ্য উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য, এমন কিছু আলোচনা করা— যাতে দেশ ও জাতির কল্যাণ হয়। কিন্তু আমরা মনে করছি, তেমন পরিবেশ এখানে থাকবে না’’

বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সরাসরি সম্পৃক্ত ছিল না। তবে নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী দলগুলোর ‘একটি ভোটের বাক্স’ দেওয়ার উদ্যোগের প্রেক্ষিতে নিবন্ধিত এই ইসলামী দলটিকে নির্বাচনী জোটে নেয় বিএনপি এবং তাদের চারটি আসন ছেড়ে দেয়। তবে একটি আসন থেকেও বিজয়ী হতে পারেননি জমিয়তের প্রার্থীরা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ‘যমুনার এই অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনের শরিক দলের দেড়শর অধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।’

নিবন্ধিত-অনিবন্ধিত মিলিয়ে চারটি জোটসহ ৪২টি রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে বিএনপির সঙ্গে এই শরিক দলগুলো যুগপৎভাবে অভিন্ন কর্মসূচি দিয়ে আন্দোলন করে। সেই চারটি জোট হলো- গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও গণতান্ত্রিক বাম ঐক্য।

গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলো হলো—জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী জনশক্তি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। ১২ দলীয় জোটে বর্তমানে ১০টি দল রয়েছে। সেগুলো হলো—জাতীয় পার্টি (কাজী জাফর), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (অনিবন্ধিত), ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ কল্যাণ পার্টি, ন্যাশনাল লেবার পার্টি, ইউনাইটেড লিবারেল পার্টি, বাংলাদেশ এলডিপি, ইসলামিক পার্টি, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি-পিএনপি ও নয়া গণতান্ত্রিক পার্টি।

জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত দলগুলো হলো—জাগপা (খন্দকার লুৎফর) গণদল, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, ডেমোক্রেটিক লীগ (ডিএল), বাংলাদেশ ন্যাপ, সাম্যবাদী দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, ন্যাপ-ভাসানী ও পিপলস লীগ। গণতান্ত্রিক বাম ঐক্যভুক্ত দলগুলো হলো— সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি), সাম্যবাদী দল, সমাজতান্ত্রিক মজদুর পার্টি ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)।

এদের বাইরে এলডিপি, গণফোরাম, বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি, গণঅধিকার পরিষদ, এনডিএম, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, জাগপা (নিবন্ধিত) এবং বাংলাদেশ লেবার পার্টিও যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত ছিল। তবে তাদের মধ্যে অলি আহমদের এলডিপি, মোস্তাফিজুর রহমান ইরানের বাংলাদেশ লেবার পার্টি এবং তাসমিয়া প্রধান ও রাশেদ প্রধানের জাগপা নির্বাচনের আগে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে শামিল হয়। সে কারণে এই তিনটি দল আমন্ত্রণ পায়নি প্রধানমন্ত্রীর এই নৈশভোজে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের শরিক এবং বাইরের একটি ইসলামী দল মিলিয়ে মোট ১১টি দলকে ১৬টি আসন ছেড়েছিল বিএনপি। তাদের মধ্যে শরিক সাতটি দলের সাতজন নেতা বিএনপিতে যোগদান করে ধানের শীষ প্রতীকে ভোট করেছিলেন। প্রধানমন্ত্রীর ডিনারে তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীবিএনপিচেয়ারম্যাননৈশভোজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise