জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চায় যুক্তফ্রন্ট

ফাইল ছবি
নারী বিদ্বেষী মন্তব্যের কারণে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির শীর্ষ নেতৃবৃন্দ বলেন, নারীদের সম্পর্কে এমন অবমাননাকর বক্তব্য দিয়ে আবার তাদের কাছে ভোট চান কীভাবে? এ প্রশ্ন আজ দেশবাসীর।

জামায়াতকে স্বাধীনতা বিরোধী উল্লেখ করে দলটিকে ভোট না দেওয়ার আহ্বান জানান যুক্তফ্রন্ট নেতৃবৃন্দ। বিবৃতিতে স্বাক্ষর করেছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতা ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্কাফী রতন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী এবং জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা।