Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

চরমোনাই পীর

গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামব

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫১
গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামব

বুধবার পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

গণমানুষের কষ্ট লাঘব না হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে নামতে বাধ্য হবে বলে জানিয়েছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

তিনি বলেছেন, ‘কোনো ধরনের পূর্বাভাস না দিয়েই মধ্যরাতে প্রেসনোটের মাধ্যমে তেলের দাম বাড়িয়েছে সরকার। এর প্রভাব জনজীবনের প্রতিটি ক্ষেত্রে পড়বে।’

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবগঠিত কেন্দ্রীয় মিডিয়া উপকমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বললেন, ‘তেলের দাম বাড়ানোর ফলে গণপরিবহনের ভাড়া বাড়বে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামও বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা থাকলেও জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে সরকারকে তেলের দামে ভর্তুকি দেওয়া উচিত ছিল। কিন্তু সরকার তা করেনি।’

তার ভাষ্য, ‘দেশের বিভিন্ন স্থানে গ্যাসের সংকটে মিল-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এতে মানুষ কর্মহীন হচ্ছে। সব মিলিয়ে দেশের সাধারণ মানুষ ভালো নেই।’

বিএনপির সমালোচনা করে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘বিএনপিকে মানুষ বারবার সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে। তারা কথাও বলে ভালো। কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন চরমোনাই পীর। তিনি বলেন, ‘মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা পরিষ্কার। অপরাধ সংঘটিত হওয়ার আগে সরকার অপরাধীদের নিবৃত্ত করতে পারছে না। এমনকি অপরাধ সংঘটনের পর যাদের আটক করা হচ্ছে, তারাও টাকার বিনিময়ে জামিনে বের হয়ে যাচ্ছে।’

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবগঠিত ১৫টি কেন্দ্রীয় মিডিয়া উপকমিটির সদস্যদের শপথ পড়ানো হয়। এতে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

চরমোনাই পীরইসলামী আন্দোলন বাংলাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: