Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
কন্যাদায়গ্রস্তদের পাশে সোহেল রানা
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

সরকারের ব্যর্থতা আড়াল করতে বিরোধী দলের ওপর দায় চাপানো হচ্ছে: গোলাম পরওয়ার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১৪:০১
সরকারের ব্যর্থতা আড়াল করতে বিরোধী দলের ওপর দায় চাপানো হচ্ছে: গোলাম পরওয়ার

ছবি: আগামীর সময়

সরকারের ব্যর্থতা ও দুর্বলতা আড়াল করতে বিরোধী দলের ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, গণভোটের রায় উপেক্ষা, সাংবিধানিক ও সরকারি প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ এবং বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়ার মাধ্যমে সরকার ফ্যাসিবাদের পথ তৈরি করছে। সরকারের গত সাত মাসের কর্মকাণ্ডে সমন্বয়হীনতার, দলীয়করণ ও দ্বিচারিতা দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামী জুলাইকে ধারণ করে না— এমন অভিযোগ হাস্যকর। জামায়াতসহ ১১-দলীয় জোট জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে আন্দোলন করছে। অথচ বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন না করে টালবাহানা করছে। সাংবিধানিক, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগের মাধ্যমে সরকার জুলাইয়ের চেতনার বাইরে অবস্থান নিয়েছে।

জামায়াত জুলাই আন্দোলনে আহতদের পাশে দাঁড়িয়েছে দাবি করে তিনি বলেছেন, দলটি নিজস্ব উদ্যোগে জুলাই শহীদদের স্মৃতি সংরক্ষণ ও তাদের পরিচিতি তুলে ধরতে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় বই প্রকাশ করেছে। অথচ সরকারের বিপুল অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও জুলাই স্মৃতি সংরক্ষণে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তাদের বেতন নিয়েও সমস্যা রয়েছে বলে দাবি করেন তিনি।

সংবিধান সংস্কার প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, বিএনপি নিজেদের নোট অব ডিসেন্টের বিষয়ে অনড় থেকে রাষ্ট্র সংস্কারের পথ বাধাগ্রস্ত করছে। গণভোটে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে উল্লেখ করে তিনি যোগ করেন, সেই রায় উপেক্ষা করে বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিরোধী দল গণভোটের রায় বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত, তবে জনগণের রায় পাশ কাটিয়ে কোনো উদ্যোগে সহযোগিতা করবে না।

ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অনুপস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তার অভিযোগ, আমন্ত্রণপত্রে বিরোধীদলীয় নেতার যথাযথ মর্যাদা ও আসন নিশ্চিত করা হয়নি। প্রতিমন্ত্রীদের নাম উল্লেখ থাকলেও বিরোধীদলীয় নেতার অবস্থান স্পষ্ট করা হয়নি। এ কারণে তিনি অনুষ্ঠানে যোগ দেননি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে অসত্য আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেন গোলাম পরওয়ার।

বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভীর ‘ফ্যাসিবাদের পথ’ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেছেন, চাঁদাবাজি, লুটতরাজ, সরকারি পদে দলীয় লোক বসানো, জনগণের রায় উপেক্ষা এবং বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়াই ফ্যাসিবাদের পথ। সরকারের সমালোচনা করলেই বিরোধী দলকে রাষ্ট্রবিরোধী বা জুলাইবিরোধী আখ্যা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

১৯৯৪-৯৫ সালের তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের অবস্থান প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, জামায়াত আওয়ামী লীগের সঙ্গে কোনো জোট করেনি। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিভিন্ন দলের সঙ্গে আন্দোলন করেছে। এটি ছিল জনগণের দাবি আদায়ের আন্দোলন, কোনো রাজনৈতিক জোট নয়।

এ ছাড়া ওয়াজ মাহফিল ও রাজনৈতিক সভা-সমাবেশে বাধা, সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় কর্মসূচিতে প্রতিবন্ধকতা এবং মাদ্রাসার পরিচালনা কমিটি বাতিলের সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, এসব পদক্ষেপের মাধ্যমে সরকার দলীয় লোকদের বিভিন্ন প্রতিষ্ঠানে বসানোর চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আবদুল হালিমসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

গোলাম পরওয়ারবিরোধী দল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

    মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

    মন্ত্রী–প্রতিমন্ত্রীদের যত পদত্যাগ

    মন্ত্রী–প্রতিমন্ত্রীদের যত পদত্যাগ

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    মুখে বলছে রবীন্দ্রবিরোধী, লিখছে রবীন্দ্রনাথের ভাষায়

    মুখে বলছে রবীন্দ্রবিরোধী, লিখছে রবীন্দ্রনাথের ভাষায়

    টাইগারকে গুলির পর বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, ‘সালমানের সঙ্গে কাজ করলে ছাড় নয়’

    টাইগারকে গুলির পর বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, ‘সালমানের সঙ্গে কাজ করলে ছাড় নয়’

    প্রধানমন্ত্রীকে বলেছি পদত্যাগ করতে চাই, তিনি সম্মতি দিয়েছেন : ইশরাক

    প্রধানমন্ত্রীকে বলেছি পদত্যাগ করতে চাই, তিনি সম্মতি দিয়েছেন : ইশরাক

    জাপানে বৃত্তির অনেক সুযোগ

    জাপানে বৃত্তির অনেক সুযোগ