Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

চট্টগ্রাম লংমার্চ প্রমাণ করেছে জনগণ বিএনপির কর্মকাণ্ড সমর্থন করে না : রাশেদ প্রধান

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৭
চট্টগ্রাম লংমার্চ প্রমাণ করেছে জনগণ বিএনপির কর্মকাণ্ড সমর্থন করে না : রাশেদ প্রধান

সংগৃহীত ছবি

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘৬ দফা দাবিতে ১১ দলের ঢাকা-চট্টগ্রাম ঐতিহাসিক লংমার্চ সফল হয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একেকটি পথসভা জনসভায় রূপান্তরিত হয়েছিল। সারা পথ জুড়েই সাধারণ মানুষ রাস্তার দুই ধারে দাঁড়িয়ে এই ঐতিহাসিক লংমার্চকে স্বাগত জানিয়েছে। ক্ষমতা গ্রহণের মাত্র ৬ মাসেই বিএনপি সরকার জনপ্রিয়তার তলানিতে গিয়ে ঠেকেছে। ঢাকা-চট্টগ্রাম লংমার্চই প্রমাণ করেছে, দেশের জনগণ বিএনপি সরকারের বর্তমান কর্মকাণ্ড সমর্থন করে না।’

আজ রবিবার পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে বিকাল ৪টায় যুব জাগপার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ‘গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি সরকার জনগণের সঙ্গে বেইমানি করেছে। গণহত্যাকারী শেখ হাসিনা ও সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচার হচ্ছে না। বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও সারের সংকটে দেশের মানুষ আজ অতিষ্ঠ; দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সবাই দিশেহারা। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং প্রশাসনে দলীয়করণ চরমে পৌঁছেছে। নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে বিএনপি দেশের যুবসমাজের সঙ্গে প্রতারণা করেছে। উল্টো নানা সংকটে কলকারখানা বন্ধ হয়ে মানুষ কাজ হারাচ্ছে। এর ওপর নতুন করে শুরু হয়েছে গুম এবং বাক্‌স্বাধীনতা হরণ। আওয়ামী লীগের ছায়ায় বিএনপিকে দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না।’

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুর রহমান বাবলা, শ্রমবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, ঢাকা মহানগর সভাপতি এস এম জিয়াউল আনোয়ার ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, জাগপা ছাত্রকাফেলার সভাপতি আব্দুর রহমান ফারুকী, যুব জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের ও নজরুল ইসলাম সজীব, ঢাকা মহানগর সভাপতি এস এম ওলিউল আনোয়ার, সাধারণ সম্পাদক ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম রাকিব, সহসভাপতি সৌরভ দাস প্রমুখ।

রাশেদ প্রধান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise