Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজনীতি

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা ইসির দায়িত্ব: নজরুল ইসলাম

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩১
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা ইসির দায়িত্ব: নজরুল ইসলাম

ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সংশ্লিষ্ট সবাইকে আইন অনুযায়ী নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা এবং অনিয়ম পর্যবেক্ষণের প্রধান দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি) ওপরই ন্যস্ত।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এর আগে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল সিইসি ও ইসি সচিবের সঙ্গে দীর্ঘ বৈঠক করে। প্রতিনিধি দলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ইসমাইল জবিউল্লাহও উপস্থিত ছিলেন।

বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের আগে ভোটারদের অর্থ দেওয়াসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। এমনকি টকশোতে নীতিকথা বলা ব্যক্তিরাও ভোটারদের টাকা দিচ্ছেন এমন অভিযোগও এসেছে। এসব বিষয়ে কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। তিনি আরও বলেন, গণমাধ্যমে বিশেষ পোশাক প্রস্তুত ও জাল ব্যালট পেপার ছাপানোর খবর এসেছে, এমনকি সিলসহ সরঞ্জাম উদ্ধার হওয়ার ঘটনাও ঘটেছে। যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী এখন ইসির অধীনে, তাই এসব অনিয়ম আগে থেকেই কেন নজরে আসছে না সে প্রশ্নও তোলা হয়েছে।

মাঠ প্রশাসন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়ানো নানা গুঞ্জনের প্রসঙ্গে তিনি বলেন, কোন জেলা প্রশাসক কোন দলের লোক এমন তালিকা ঘুরছে। আমরা এটিকে গুজব হিসেবেই দেখতে চাই। তবে নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে, যেন কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ না করেন। কোনো অভিযোগের সত্যতা মিললে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। এ বিষয়ে দলের প্রার্থী ও এজেন্টদেরও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কেউ নির্বাচনী প্রক্রিয়ায় বাধা না দেয়।

নির্বাচনের দিন সকালে ব্যালট পাঠানোর দাবি বাস্তবায়ন প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, দুর্গম এলাকার বাস্তবতায় এটি সব জায়গায় সম্ভব নয়। তবে তিনি আশ্বস্ত করে বলেন, স্বচ্ছ ব্যালট বাক্সে চারটি লক থাকবে এবং ভোট শেষে এজেন্টদের উপস্থিতিতেই বাক্স খোলা হবে।

নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আশা করছি বড় কোনো সমস্যা হবে না। যেহেতু নির্বাচনে অংশ নেওয়া সব দলই সুষ্ঠু ভোট চায়, তাই বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

জঙ্গি হামলার আশঙ্কা প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, বিষয়টি অনেক সময় রাজনৈতিকভাবে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়। তবে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধের মাধ্যমেই এ ধরনের ঝুঁকি মোকাবিলা করা সম্ভব।

গণভোটনির্বাচননজরুল ইসলাম
    শেয়ার করুন:
    Advertisement
    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৫

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৪

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৫

    যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

    যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৬

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    ২৪ আগস্ট ২০২৬, ১২:০৯

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:২২

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৫

    রোম বিতর্কের পর ভেনিসে

    রোম বিতর্কের পর ভেনিসে

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৬

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:১৫

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:২১

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:১১

    বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম

    বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৩

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    ২৪ আগস্ট ২০২৬, ১৭:৪৪

    পরিচালকদের ২ লাখ কোটি টাকা ঋণে ৪২ ব্যাংকের হাঁসফাঁস

    পরিচালকদের ২ লাখ কোটি টাকা ঋণে ৪২ ব্যাংকের হাঁসফাঁস

    ২৪ আগস্ট ২০২৬, ০৯:৫৯

    advertiseadvertise