জাতীয়তাবাদী আইসিটি ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) ১০৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে প্রকৌশলী রাফেল কবির এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রকৌশলী মো. মামুন অর রশিদ দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া আট সদস্যের উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামানকে।
বুধবার (২১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন ফোরামের সভাপতি প্রকৌশলী রাফেল কবির।
উপদেষ্টা কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন ড. মারুফ মল্লিক ও সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল প্রমুখ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
দেশ-বিদেশে তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত অভিজ্ঞ, দক্ষ ও প্রতিশ্রুতিশীল পেশাজীবীদের সমন্বয়ে গঠিত এ কমিটি ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রা উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।



