উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন তিন নেতা

সংগৃহীত ছবি
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির তিন নেতা। তারা হলেন— ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতান ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির আরেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল ইসলাম তেনজিংয়ের কাছে ফরম জমা দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন।
ফরম জমা দেওয়ার সময় যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি কামাল আনোয়ার আহমেদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফসহ ঠাকুরগাঁওয়ের নেতারা উপস্থিত ছিলেন।
এরপর সুলতান ফেরদৌস নম্র চৌধুরী এবং ওবায়দুল্লাহ মাসুদ নিজেদের ফরম জমা দেন।
তেনজিং জানান, আগামী ১৮ সেপ্টেম্বর গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন বোর্ডে এই তিন প্রার্থীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ভোট হবে। ওই আসনের সংসদ সসস্য ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়।



