জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১৩ নেতা বহিষ্কার

এনআইসিটিএফ লোগো—ফাইল ছবি
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) ১৩ জন নির্বাহী সদস্যকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন কার্যকলাপ, সিনিয়র নেতাদের প্রতি অসৌজন্যমূলক আচরণ, সংগঠনের পদবি ও পরিচয় ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে তাদের।
বহিষ্কৃতরা হলেন— প্রফেসর শাহ জে মিয়া (উপদেষ্টা), আব্বাস ফারুক (উপদেষ্টা), রওশন কামাল জেমস (সাধারণ সম্পাদক), মো. সামিউল ইসলাম (সহ-সভাপতি), রোকনুজ্জামান রনি (যুগ্ম সাধারণ সম্পাদক), প্রকৌশলী মো. জুয়েল (দপ্তর সম্পাদক), নাউয়িদ হোসেন (অর্থ সম্পাদক), শামীম আজাদ (সাংস্কৃতিক সম্পাদক), তাপিত হাসান চৌধুরী (প্রশিক্ষণবিষয়ক সম্পাদক), মো. আল-মামুন (সমাজকল্যাণ সম্পাদক), সাইমুম রেজা তালুকদার (আইনবিষয়ক সম্পাদক), রেয়াদ হাসনাইন (সদস্য) ও মাকসুদ হোসাইন (সদস্য)।
আজ মঙ্গলবার ফোরামের এক জরুরি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এই সিদ্ধান্ত। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
এতে বলা হয়েছে, সংগঠনের বৃহত্তর স্বার্থ, শৃঙ্খলা এবং কার্যক্রমের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।




