Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১৬:৫৩
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি

গ্রাফিকস: আগামীর সময়

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।

আজ বৃহস্পতিবার ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসসি অডিটোরিয়ামে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভা, ১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ, একই দিন (চট্টগ্রাম ও রংপুর ব্যতীত) দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণসভা আয়োজন।

ছাত্রদল জানিয়েছে, ১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে পৃথক কর্মসূচি এবং ২০ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।


আরও পড়ুন

দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যা, স্ত্রীর মৃত্যুদণ্ড

০২ জুলাই ২০২৬

২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ‘প্রতীকী জুলাই’ শিরোনামে লাইভ পারফরম্যান্স আয়োজন করা হবে। একই দিন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আন্দোলন-সংগ্রামের ছবি নিয়ে প্রদর্শনী, কবিতা উৎসব ও পথনাটকের আয়োজন করা হবে।


২২ জুলাই কেন্দ্রীয় মসজিদসহ সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ২৪ ও ২৫ জুলাই শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছে ছাত্রদল।

জুলাই গণঅভ্যুত্থানছাত্রদলকর্মসূচি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise