রবিবার, ৩ মে, ২০২৬
আগামীর সময়
সীমান্তে যাত্রী কমে তলানিতে, ভিসা সংকট বাড়াচ্ছে উদ্বেগ

সীমান্তে যাত্রী কমে তলানিতে, ভিসা সংকট বাড়াচ্ছে উদ্বেগ

রবিবার, ৩ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

কিছু আসনে বডি ক্যামেরার অস্বাভাবিক সংখ্যা নিয়ে জামায়াতের উদ্বেগ

অনলাইন ডেস্কপ্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৭
কিছু আসনে বডি ক্যামেরার অস্বাভাবিক সংখ্যা নিয়ে জামায়াতের উদ্বেগ

সংগৃহীত ছবি

বডি-ওর্ন ক্যামেরার অস্বাভাবিক সংখ্যা নিয়ে অভিযোগ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং জোটের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি জানান, যেখানে জামায়াতের জয়ের সম্ভাবনা বেশি সেখানে বেশি বডি-ওর্ন ক্যামেরা বসানো হয়েছে। আর যেখানে বিএনপির অবস্থান তুলনামূলকভাবে খারাপ সেখানে ক্যামেরা কম। একটি বিশেষ দলকে সুবিধা দিতেই এ ধরনের বৈষম্য করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর সঙ্গে বৈঠক করেন ১১ দলীয় জোটের নেতারা। বৈঠক শেষে এ কথা বলেন এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা, নির্বাচনী বুথ ভাংচুরেরও অভিযোগ করেন।

সেক্রেটারি জেনারেল বলেন, আমরা বডি ওর্ন ক্যামেরার তালিকা পর্যালোচনা করে দেখেছি—কিছু আসনে অস্বাভাবিকভাবে বেশি ক্যামেরা দেওয়া হয়েছে, আবার কিছু আসনে খুব কম। আমাদের পর্যবেক্ষণ হলো, যেখানে আমাদের জয়ের সম্ভাবনা বেশি, সেখানে বেশি ক্যামেরা বসানো হয়েছে। আর যেখানে অন্য একটি দলের অবস্থান তুলনামূলকভাবে খারাপ, সেখানে ক্যামেরা কম।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচন কমিশন এ বিষয়ে পুলিশের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। তবে জামায়াতের পক্ষ থেকে বিষয়টি পুনরায় যাচাই (ক্রসচেক) করার দাবি জানানো হয়েছে। এটা কাকতালীয় নাকি অন্য কোনো উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত—তা খতিয়ে দেখা নির্বাচন কমিশনের দায়িত্ব।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে পর্যাপ্ত সিসি ক্যামেরা বসানোর বিষয়ে বারবার অনুরোধ জানানো হলেও দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। শুধু আশ্বাস নয়, জাতি দেখতে চায় নির্বাচন কমিশন বাস্তবে কী ব্যবস্থা নিচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনজামায়াতে ইসলামী
    শেয়ার করুন:
    Advertisement
    অবহেলার ক্ষমতা ও অসহায়ের নিরন্তর মৃত্যুযাত্রা

    অবহেলার ক্ষমতা ও অসহায়ের নিরন্তর মৃত্যুযাত্রা

    ০২ মে ২০২৬, ২৩:১৬

    ৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডারের নেতৃত্বে নাজিম ও রানা

    ৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডারের নেতৃত্বে নাজিম ও রানা

    ০২ মে ২০২৬, ২২:৫৪

    শেষযাত্রা চট্টগ্রামে

    শেষযাত্রা চট্টগ্রামে

    ০২ মে ২০২৬, ২১:১৭

    বর্ষণে তিস্তায় দেখা মিলছে বৈরালির

    বর্ষণে তিস্তায় দেখা মিলছে বৈরালির

    ০২ মে ২০২৬, ২১:৫৩

    বাজারের উত্তাপ ডিসি সম্মেলনে

    বাজারের উত্তাপ ডিসি সম্মেলনে

    ০২ মে ২০২৬, ১৭:৫৬

    ‘ধানটা লাল হয়ে আসছিল, কাটার সময়ই পাইলাম না’

    ‘ধানটা লাল হয়ে আসছিল, কাটার সময়ই পাইলাম না’

    ০২ মে ২০২৬, ২২:০২

    আগামীর সময়ে মীর হেলাল : ব্যক্তির নয়, কর্মের সমালোচনা করেন

    আগামীর সময়ে মীর হেলাল : ব্যক্তির নয়, কর্মের সমালোচনা করেন

    ০২ মে ২০২৬, ২০:৪৯

    খেলাধুলায় পেশা গড়ার সুযোগ তৈরি হচ্ছে

    খেলাধুলায় পেশা গড়ার সুযোগ তৈরি হচ্ছে

    ০২ মে ২০২৬, ২২:১৮

    গত বিশ্বকাপ ভুলে সামনের বিশ্বকাপে তাকিয়ে লিটন

    গত বিশ্বকাপ ভুলে সামনের বিশ্বকাপে তাকিয়ে লিটন

    ০২ মে ২০২৬, ২২:০৪

    পশ্চিমবঙ্গে কমছে মুসলিম জনপ্রতিনিধি

    পশ্চিমবঙ্গে কমছে মুসলিম জনপ্রতিনিধি

    ০২ মে ২০২৬, ২২:০১

    বহির্নোঙরে দুই জাহাজে ধাক্কা : আটকা ২৮০০ কনটেইনার আমদানি পণ্য

    বহির্নোঙরে দুই জাহাজে ধাক্কা : আটকা ২৮০০ কনটেইনার আমদানি পণ্য

    ০২ মে ২০২৬, ২১:৫৬

    কতদিন বৃষ্টি হবে, জানাল আবহাওয়া অফিস

    কতদিন বৃষ্টি হবে, জানাল আবহাওয়া অফিস

    ০২ মে ২০২৬, ২২:৪৯

    খরা কাটিয়ে ছন্দে ফেরার অপেক্ষায় কলকাতার ‘মিনি বাংলাদেশ’

    খরা কাটিয়ে ছন্দে ফেরার অপেক্ষায় কলকাতার ‘মিনি বাংলাদেশ’

    ০৩ মে ২০২৬, ০০:০৪

    ঘাস কাটতে গিয়ে সাপের কামড়, মৃত্যু বৃদ্ধের

    ঘাস কাটতে গিয়ে সাপের কামড়, মৃত্যু বৃদ্ধের

    ০২ মে ২০২৬, ২১:৫২

    ক্রীড়া উপদেষ্টা ঘোষণা দিয়েও কেন পুরস্কার দিলেন না

    ক্রীড়া উপদেষ্টা ঘোষণা দিয়েও কেন পুরস্কার দিলেন না

    ০২ মে ২০২৬, ২০:২০

    advertiseadvertise