Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলম

খেলাধুলায় পেশা গড়ার সুযোগ তৈরি হচ্ছে

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ মে ২০২৬, ২২:১৮
খেলাধুলায় পেশা গড়ার সুযোগ তৈরি হচ্ছে

খেলাধুলাকে এখন পেশা হিসেবে নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (২ মে) বিকেলে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুঁড়ির মাধ্যমে যেভাবে দেশে সাংস্কৃতিক প্রতিভা তৈরি করেছিলেন, সেই ধারাবাহিকতায় এবার ক্রীড়াঙ্গনে প্রতিভা খুঁজে পেতে নতুন কুঁড়ি স্পোর্টস চালু হলো। বিগত বিনা ভোটের স্বৈরাচার সরকার দেশে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী তৈরি করেছে। সেখানে বিএনপি সরকার মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা, কর্মসংস্থান ও খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে। খেলাধুলাকে এখন পেশা হিসেবে নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনতে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে আটটি ইভেন্টে এই প্রতিযোগিতা চলবে। এখান থেকেই আগামীর জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় উঠে আসবে। ক্রীড়াকে পেশা হিসেবে নিতে সাবেক ও বর্তমান জাতীয়-আন্তর্জাতিক খেলোয়াড়দের মাসিক সম্মানী ভাতা দেওয়া শুরু হয়েছে।

বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের ভিত্তিপ্রস্তর আগামী জুন মাসের মাঝামাঝি স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এই মাসের দ্বিতীয় সপ্তাহে আন্তর্জাতিক বিমানবন্দর চালুর লক্ষে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পরিদর্শনে আসবে। বগুড়া বিশ্ববিদ্যালয়কে প্রকৌশল, কৃষি, চিকিৎসাসহ বহুমাত্রিক শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে আইন সংশোধন করা হচ্ছে। এ ছাড়া বগুড়া সিটি করপোরেশন খুব দ্রুতই নিকার-এ অনুমোদন পেয়ে গেজেটভুক্ত হবে।

নতুন কুঁড়ি স্পোর্টসে বগুড়ার ১২টি উপজেলা ও একটি পৌরসভা নিয়ে মোট ১৩টি টিম এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রথম দিনে তায়কোয়ান্দো, দাবা, ফুটবল ও কাবাডি ইভেন্ট অনুষ্ঠিত হয়। আগামীকাল রবিবার ক্রিকেট, অ্যাথলেটিকস, সাঁতার ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে 'গোল্ড কাপ' ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। পাশাপাশি সারা বছর আন্তঃস্কুল ও আন্তঃউপজেলা ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে মাঠগুলো সচল রাখা হবে বলে জানানো হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে। এতে ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।

বগুড়াস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীখেলাধুলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির