Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

সাংবাদিক সৈকত রঞ্জন ও সিপিবি নেতা আবু বকরের মুক্তির দাবিতে বিক্ষোভ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ২০:১৮
সাংবাদিক সৈকত রঞ্জন ও সিপিবি নেতা আবু বকরের মুক্তির দাবিতে বিক্ষোভ

রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী ও টাঙ্গাইলের নাগরপুরে সিপিবি নেতা আবু বকর ছিদ্দিকের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বুধবার বিকেলে পল্টন মোড়ে মুক্তি ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় থেকে প্রেসক্লাব অভিমুখে সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সাজেদুল হক রুবেল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেছেন, জনগণের অধিকার, অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলাকে অপরাধ হিসেবে বিবেচনা করে মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের মতপ্রকাশ ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা; ভিন্নমত দমন করা নয়।

আরও পড়ুন

কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলায় ছাত্রদল নেতার সঙ্গে সাংবাদিকও আটক

১১ আগস্ট ২০২৬


নেতৃবৃন্দ বললেন, সিপিবি নেতা আবু বকর ছিদ্দিক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ করেছিলেন। তার সেই বক্তব্যের পর তাকে ছাত্রদল নেতাকে নিগৃহীত করার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অনিয়মের বিরুদ্ধে প্রশ্ন তোলার কারণে একজন রাজনৈতিক কর্মীকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়ানো হলে তা মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সিপিবি আবু বকরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেছেন, জনৈক অভিযুক্ত ব্যক্তিকে রাঙ্গামাটি শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদ করায় সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ও গ্রেপ্তারের আইনগত প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছতা না রেখে কোনো নাগরিককে তুলে নেওয়া এবং পরবর্তী সময়ে তাকে গ্রেপ্তার দেখানো আইনের শাসন ও নাগরিক অধিকারের জন্য গভীর উদ্বেগের বিষয়।

আবু বকর ছিদ্দিক ও সৈকত রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত, মামলার আইনগত ভিত্তি জনসম্মুখে প্রকাশ এবং রাজনৈতিক হয়রানি বন্ধ করে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান নেতৃবৃন্দ।

সিপিবিবিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?