আ.লীগ নিয়ে নেতা কর্মীদের সতর্ক থাকার নির্দেশনা বিএনপির

গ্রাফিকস: আগামীর সময়
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যাপারে সারা দেশের দলীয় নেতাদের কঠোরভাবে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে বিএনপি। একই সঙ্গে আওয়ামী লীগের দোসর হিসেবে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থেকে যারা তাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে, তাদের চিহ্নিত করার কথাও বলা হয়েছে।
গত বৃহস্পতিবার দলের এক সাংগঠনিক বৈঠকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমন নির্দেশনা দিয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। দলের ৮২টি সাংগঠনিক জেলার সভাপতি/আহ্বায়ক ও সাধারণ



