শুক্রবার, ১ মে, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

শুক্রবার, ১ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

নির্বাচনে শীর্ষ ১০ ধনীর তালিকায় বিএনপির প্রার্থী কতজন ?

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০
নির্বাচনে শীর্ষ ১০ ধনীর তালিকায় বিএনপির প্রার্থী কতজন ?

সংগৃহীত ছবি

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে মনোনয়ন চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ৩০০টি আসনে মোট ১ হাজার ৯৯৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে ২৫৬ জন স্বতন্ত্র প্রার্থী এবং বাকিরা বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত।

বাংলাদেশের ধনীদের সঠিক তালিকা এবং তাদের মোট সম্পদের পরিমাণ নির্ধারণ করা বেশ কঠিন। কারণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সংস্থা (যেমন ফোর্বস) বাংলাদেশের ধনীদের নিয়ে নিয়মিত তালিকা প্রকাশ করে না এবং এদেশে ব্যক্তি মালিকানার সম্পদের বেশিরভাগ তথ্যই অপ্রকাশিত থাকে। টিআইবির প্রতিবেদন ও প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শীর্ষ ১০ ধনী প্রার্থীর তালিকা পাওয়া গেছে।

প্রার্থীদের জমা দেওয়া নির্বাচনী হলফনামার তথ্য বিশ্লেষণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, এবারের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে অন্তত ২৬ জন শতকোটি টাকার মালিক। একই সঙ্গে স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান বাজারমূল্য অনুযায়ী কোটিপতি প্রার্থী রয়েছেন ৮৯১ জন।

শীর্ষে আবদুল আউয়াল মিন্টু


ধনী প্রার্থীদের তালিকার শীর্ষে রয়েছেন ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। নির্বাচনী হলফনামা অনুযায়ী, তাঁর ও তাঁর স্ত্রী নাসরিন ফাতেমা আউয়ালের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ৬০৭ কোটি টাকা।

আবদুল আউয়াল মিন্টু বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান। হলফনামা অনুযায়ী, তিনি পেশায় ব্যবসায়ী। তাঁর নিজের নামে থাকা সম্পদের মূল্য ৫০৭ কোটি টাকা। তাঁর স্ত্রী নাসরিন ফাতেমা আউয়ালের নামে রয়েছে ১০০ কোটি টাকার সম্পদ। তিনিও পেশায় ব্যবসায়ী।

হলফনামায় নিজের ৫ কোটি ১৫ লাখ টাকা দায় থাকার কথাও জানিয়েছেন আবদুল আউয়াল। তবে তাঁর স্ত্রী-সন্তানদের কোনো দায়-দেনা নেই। একক ও যৌথ নামে ২৮০ কোটি টাকা ব্যাংকঋণ থাকার তথ্য রয়েছে তাঁর হলফনামায়।

ফেনী–৩ আসনে নির্বাচনী প্রচারে আবদুল আউয়াল মিন্টু। প্রার্থীদের মধ্যে সম্পদে তিনি সবচেয়ে এগিয়ে
ফেনী–৩ আসনে নির্বাচনী প্রচারে আবদুল আউয়াল মিন্টু। প্রার্থীদের মধ্যে সম্পদে তিনি সবচেয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী। তাঁর, তাঁর স্ত্রী জামিলা নাজনীল মাওলা এবং কন্যা মেহরীন আনহারের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য ৪৭৪ কোটি টাকা। হলফনামা অনুযায়ী, তাঁরা তিনজনই পেশায় ব্যবসায়ী। বিভিন্ন ব্যাংকে ৩৪৫ কোটি টাকা ঋণের তথ্য হলফনামায় উল্লেখ করেছেন আসলাম চৌধুরী।

তৃতীয় অবস্থানে রয়েছেন ময়মনসিংহ-১১ আসনের বিএনপির প্রার্থী ফখর উদ্দিন আহমেদ। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তাঁর মোট সম্পদের মূল্য ২৯৯ কোটি টাকা। এর মধ্যে তাঁর স্ত্রীর নামে রয়েছে সাত কোটি টাকার অস্থাবর সম্পদ। তিনি ও তাঁর স্ত্রী তাসলিমা আক্তার দুজনই ব্যবসায়ী। হলফনামা অনুযায়ী, ফখর উদ্দিনের ব্যাংকঋণ ১৫ কোটি টাকা।

চতুর্থ স্থানে রয়েছেন কুমিল্লা-৮ আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। তাঁর ও তাঁর স্ত্রী নাজনীন আহমেদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ২৯২ কোটি টাকা। তাঁরা দুজনই পেশায় ব্যবসায়ী। তাঁর হলফনামায় ঋণের কোনো তথ্য নেই।

৩ স্বতন্ত্র প্রার্থী শীর্ষ তালিকায়

নির্বাচনে অংশ নেওয়া ২৫৬ স্বতন্ত্র প্রার্থীর মধ্যে তিনজন রয়েছেন শীর্ষ ১০ ধনীর তালিকায়। পঞ্চম স্থানে রয়েছেন টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর। তিনি পেশায় ব্যবসায়ী। নির্বাচনী হলফনামা অনুযায়ী, তাঁর ও তাঁর স্ত্রী সুলতানা জাহানের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের মোট বাজারমূল্য ২৮৩ কোটি টাকা।

ষষ্ঠ স্থানে রয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম। বিএনপির সাবেক এই সংসদ সদস্য বাগেরহাট-১, ২ ও ৩ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর একার নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ২৬২ কোটি টাকা। প্রায় সাড়ে তিন কোটি টাকার দায় রয়েছে এম এ এইচ সেলিমের।

বিশ্লেষকদের মতে, স্বতন্ত্র প্রার্থীদের একটি বড় অংশ ব্যবসায়ী হওয়ায় অর্থনৈতিক সক্ষমতাই তাঁদের নির্বাচনী শক্তির প্রধান ভরকেন্দ্র হয়ে উঠছে।

নির্বাচনী প্রচারে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সম্পদে তিনি এগিয়ে
নির্বাচনী প্রচারে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর।


শীর্ষ ১০ ধনীর তালিকায় বিএনপির প্রার্থী মোট সাতজন। সপ্তম অবস্থানে রয়েছেন চাঁদপুর-২ আসনের বিএনপির প্রার্থী মো. জালাল উদ্দীন। তাঁর ও তাঁর স্ত্রী শাহনাজ শারমীনের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ২৪৯ কোটি টাকা। তাঁরা দুজনই পেশায় ব্যবসায়ী। এর আগে মো. জালাল উদ্দীন ঢাকাস্থ স্পেন দূতাবাসে কর্মরত ছিলেন।

অষ্টম অবস্থানে রয়েছেন বগুড়া-৫ আসনের বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। তাঁর স্ত্রী শাহনাজ সিরাজ, পুত্র আসিফ রাব্বানী এবং তিনি নিজেও পেশায় ব্যবসায়ী। তাঁদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ২০৪ কোটি টাকা। একটি ব্যাংকে ২৭ লাখ টাকার ঋণ রয়েছে অষ্টম স্থানে থাকা গোলাম মোহাম্মদ সিরাজের।

নবম স্থানে রয়েছেন নোয়াখালী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিম। স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে তাঁর মোট সম্পদের বর্তমান মূল্য ১৯০ কোটি টাকা। এর মধ্যে ২১ কোটি টাকার সম্পদ রয়েছে তাঁর স্ত্রী শামীমা আজিমের নামে। পেশায় তাঁরা দুজনই ব্যবসায়ী।

শীর্ষ ১০ ধনী প্রার্থীর তালিকায় দশম অবস্থানে আছেন শরীয়তপুর-২ আসনের বিএনপির প্রার্থী মো. সফিকুর রহমান। টিআইবির প্রতিবেদন অনুযায়ী, তাঁর সম্পদের বর্তমান মূল্য ১৮৫ কোটি টাকা। তিনিও পেশায় ব্যবসায়ী। দুটি ব্যাংকে ৪১ কোটি টাকার বেশি ঋণ রয়েছে তাঁর।

বিশ্লেষকদের মতে, বিপুল সম্পদের পাশাপাশি বড় অঙ্কের ব্যাংকঋণ থাকলে নির্বাচিত হলে স্বার্থের সংঘাত ও রাজনৈতিক প্রভাব বিস্তারের ঝুঁকি তৈরি হতে পারে।
নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলী বলেন, ‘যারা জনগণের টাকা নিয়ে টাকা পরিশোধ করতে চায় না, তাঁরা জনগণের সেবা করবে কীভাবে?’

রাজনৈতিক দলগুলোর যতদিন না পর্যন্ত শুদ্ধভাবে, যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া চালু না করবে, ততদিন পর্যন্ত দেশের নির্বাচনী ব্যবস্থা ভালো হবে না বলে মন্তব্য করেন তিনি।


তথ্যসূত্র: প্রথম আলো


    শেয়ার করুন:
    Advertisement
    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    ০১ মে ২০২৬, ০১:০৮

    সালথায় একমাত্র চলাচলের রাস্তা বন্ধে ১৫ পরিবার অবরুদ্ধ

    সালথায় একমাত্র চলাচলের রাস্তা বন্ধে ১৫ পরিবার অবরুদ্ধ

    ৩০ এপ্রিল ২০২৬, ২২:৫১

    দেড়শ বছর ধরে শ্রমিকের মর্যাদা ও অধিকারের লড়াই

    দেড়শ বছর ধরে শ্রমিকের মর্যাদা ও অধিকারের লড়াই

    ০১ মে ২০২৬, ০১:২৯

    মামুনুলের কান্নাভেজা বিদায়ের গল্প

    মামুনুলের কান্নাভেজা বিদায়ের গল্প

    ৩০ এপ্রিল ২০২৬, ২৩:১৬

    'ক্যামনে বছর কাটবো, এই চিন্তায় চোখোর পাটি আটে না'

    'ক্যামনে বছর কাটবো, এই চিন্তায় চোখোর পাটি আটে না'

    ০১ মে ২০২৬, ০০:১৭

    ঘামের গন্ধে লুকানো এক অদৃশ্য মর্যাদা

    ঘামের গন্ধে লুকানো এক অদৃশ্য মর্যাদা

    ০১ মে ২০২৬, ০০:০১

    স্কুলে দ্বিতল ভবন, রাখা হয়নি সিঁড়ি

    স্কুলে দ্বিতল ভবন, রাখা হয়নি সিঁড়ি

    ৩০ এপ্রিল ২০২৬, ২২:০৪

    বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

    বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

    ৩০ এপ্রিল ২০২৬, ২২:০৭

    বিদ্যুৎ বিভ্রাটে নষ্ট ৬০ হাজার কেজি চা পাতা

    বিদ্যুৎ বিভ্রাটে নষ্ট ৬০ হাজার কেজি চা পাতা

    ৩০ এপ্রিল ২০২৬, ২০:৪৯

    বিনামূল্যের কাজে এগিয়ে নারী, পিছিয়ে উপার্জনে

    বিনামূল্যের কাজে এগিয়ে নারী, পিছিয়ে উপার্জনে

    ০১ মে ২০২৬, ০১:১৬

    শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা

    শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা

    ৩০ এপ্রিল ২০২৬, ২৩:৪৯

    নিজামীপুত্র নাদিমুর নাম লেখাচ্ছেন এনসিপিতে

    নিজামীপুত্র নাদিমুর নাম লেখাচ্ছেন এনসিপিতে

    ৩০ এপ্রিল ২০২৬, ১৬:০৩

    ফের হামলা হলে ‘দীর্ঘ ও কষ্টদায়ক’ আঘাতের হুঁশিয়ারি ইরানের

    ফের হামলা হলে ‘দীর্ঘ ও কষ্টদায়ক’ আঘাতের হুঁশিয়ারি ইরানের

    ০১ মে ২০২৬, ০৭:৪২

    নীতি থেকে আইনেই এক দশক, বাস্তবায়ন কত দিনে?

    নীতি থেকে আইনেই এক দশক, বাস্তবায়ন কত দিনে?

    ০১ মে ২০২৬, ০১:১৪

    অবশেষে সিডিএ চেয়ারম্যানের দুঃখ প্রকাশ

    অবশেষে সিডিএ চেয়ারম্যানের দুঃখ প্রকাশ

    ৩০ এপ্রিল ২০২৬, ২২:৩৪

    advertiseadvertise