Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজনীতি

রাত ১০টার মধ্যে পর্যবেক্ষণ তুলে ধরবে জামায়াত

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩২
রাত ১০টার মধ্যে পর্যবেক্ষণ তুলে ধরবে জামায়াত

সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক চলছে। বৈঠক শেষে রাত ১০টার মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে দলের পর্যবেক্ষণ ও নির্দেশনা তুলে ধরার কথা জানানো হয়েছে। আজ শুক্রবার দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, দলের সর্বোচ্চ এই ফোরাম থেকে ভোটের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা এবং দলীয় কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে। জামায়াতে আমির নিজে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ভোট নিয়ে পর্যালোচনা ও বক্তব্য তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে জামায়াতে ইসলামী তাদের ভ্যারেফায়েড ফেসবুক পেজের স্ট্যাটাসে ভোট দেওয়ার সবার প্রতি কৃতজ্ঞতা জানালেও নির্বাচনের ফলাফল তৈরি ও ঘোষণার ধরন নিয়ে প্রশ্ন তোলে।

সেখানে বলা হয়, ‘অনেক জায়গায় আমাদের প্রার্থীরা অল্প ভোটে রহস্যজনকভাবে হেরে গেছেন। ফলাফলে বারবার গরমিল ও সাজানো দেখা যাচ্ছে এবং প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা পালন করেনি বলে মনে হচ্ছে। এসব কারণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।’ এমন পরিস্থিতিতে জোটের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনবাংলাদেশ জামায়াত ইসলামী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise