সিঁদুরে রাঙা বিদায়
শামীম-উস-সালেহীন

ছয় দিনের পূজার আনন্দ শেষে পুরোহিতের মন্ত্র উচ্চারণ, পূজার ঘণ্টা, ঢাকের তাল, ধূপ আর ফুলের অঞ্জলিতে দেবী দুর্গাকে বিদায় জানানো হয়। দেবীকে সিঁদুর দিয়ে বরণ আর সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। তারা দেবীর কপালে ও পায়ে সিঁদুর ছুঁইয়ে প্রণাম করেন। পরে একে অন্যের কপালে সিঁদুর পরিয়ে দেন। সব মিলিয়ে বিদায়ের মুহূর্তে উৎসবের রঙ ছড়িয়ে পড়ে মন্দির প্রাঙ্গণে। দেবীর দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষ হয়। বুধবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেবীর চরণে শেষ অর্ঘ্য নিবেদন করেন ভক্তরা। আবার এক বছর পর দেবীর আগমনের প্রত্যাশায় থাকবেন তারা।
১

সিঁদুর খেলার আনন্দে মেতেছেন দুই ভক্ত।
২

মন্দিরে উৎসবের আনন্দে মেতেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
৩

একে অন্যকে সিঁদুর মাখিয়ে দিচ্ছেন।
৪

সিঁদুর খেলায় মেতেছেন ভক্তরা।
৫

দেবীকে সিঁদুর দিয়ে বরণ আর সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা।
৬

শিশুর গালে সিঁদুর মাখানো হচ্ছে।
৭

কপালে সিঁদুর পরিয়ে দেওয়া হচ্ছে।
৮

ধূপ আর ফুলের অঞ্জলিতে দেবী দুর্গাকে বিদায় জানানো হচ্ছে।
৯

প্রদীপের পবিত্র ধোঁয়া নেওয়া হচ্ছে।
১০




