শীতের প্রস্তুতি ঘিরে কেনাকাটা
শামীম-উস-সালেহীন

ক্রেতার পছন্দ অনুযায়ী কম্বল দেখাচ্ছেন দোকানি
রাজধানীতে শীতের আমেজ বাড়তে শুরু করেছে। সন্ধ্যা ও রাতে অনুভূত হচ্ছে ঠান্ডা। শীতের আগাম প্রস্তুতি হিসেবে ফুটপাতের দোকানগুলোতে গরম কাপড়, কম্বল ও কম্ফোর্টার কিনতে ভিড় করছেন মানুষ। তুলনামূলক কম দামে শীতের প্রয়োজনীয় সামগ্রী কিনতে এসব দোকানে ভিড় করছেন নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠছে ফুটপাতের শীতবস্ত্রের দোকানগুলো। কেউ কিনছেন পরিবারের সদস্যদের জন্য গরম কাপড়, কেউ খুঁজছেন কম্বল ও কম্ফোর্টার, আবার কেউ পছন্দের পণ্যটি কিনতে ঘুরছেন দোকানে দোকানে। শীতের তীব্রতা বাড়ার আগেই প্রয়োজনীয় সামগ্রী কিনে নিতে ব্যস্ত ক্রেতারা। ছবিগুলো শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে তোলা।
১

শীতের পোশাক কিনতে শিশুকে সঙ্গে নিয়ে এসেছেন এক ক্রেতা
২

শীতের প্রস্তুতিতে জ্যাকেট দেখছেন এক ক্রেতা
৩

বিক্রির জন্য রয়েছে বাহারি কম্বল
৪

শিশুদের শীতের পোশাক দেখছেন এক ক্রেতা
৫

পছন্দের কম্ফোর্টার দেখছেন এক ক্রেতা
৬

বিক্রির জন্য কম্বল গুছিয়ে রাখছেন দোকানি
৭

শীতের পোশাক কিনতে দোকানে ভিড় করছেন ক্রেতারা
৮




