উদ্যানের চঞ্চল বাসিন্দারা
শামীম-উস-সালেহীন

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যেও সোহরাওয়ার্দী উদ্যানের সবুজে নিজেদের মতো করে এক চঞ্চল জগৎ গড়ে তুলেছে কাঠবিড়ালিরা। কখনো গাছের উঁচু ডালে ছুটে চলা, কখনো এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে বেড়ানো, আবার কখনো খাবারের খোঁজে নেমে আসা ঘাসে ঢাকা মাটিতে। কখনো খাবার কুড়িয়ে নেওয়া, কখনো গাছের কোটরে লুকিয়ে পড়া— ছোট ছোট নানা কর্মকাণ্ডে কাটে তাদের দিন। গাছের পাতা, ডালপালা আর আলো-ছায়ার ফাঁকে তাদের এই অবাধ আনাগোনা প্রকৃতির এক নিজস্ব ছন্দ তৈরি করে। চারপাশে মানুষের ব্যস্ততা, অথচ সেই কোলাহলের আড়ালে নিজেদের নির্ভার জীবনযাপনে মগ্ন ছোট্ট প্রাণীগুলো। শহরের কংক্রিটের বিস্তারে সোহরাওয়ার্দী উদ্যান যেন তাদের জন্য এক টুকরো সবুজ আশ্রয়, যেখানে প্রতিদিনই রচিত হয় বেঁচে থাকার এক অনাড়ম্বর গল্প।
১

২

৩

৪

৫

৬

৭

৮

৯

১০




