আমন চাষে ব্যস্ত কৃষক
আশিকুর রহমান

বর্ষা মৌসুমকে ঘিরে পুরোদমে চলছে আমন ধানের চাষাবাদ। ভালো ফলনের আশায় কৃষকরা জমি প্রস্তুত, চারা রোপণ ও পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন। কেউ জমি প্রস্তুত করছেন, কেউবা সার ও বীজ প্রয়োগের পাশাপাশি রোপণ করা চারার পরিচর্যায় ব্যস্ত। দেশের কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ এ মৌসুমে মাঠ জুড়ে এখন বিরাজ করছে কর্মচাঞ্চল্য। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টির প্রত্যাশায় কৃষকরা ভালো ফলনের আশায় দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। ছবিগুলো সম্প্রতি রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে তুলেছেন আশিকুর রহমান।
১

বীজতলা থেকে ধানের চারা তুলছেন দুই কৃষক।
২

উৎসবমুখর পরিবেশে ধানের চারা তোলার কাজে ব্যস্ত কৃষকেরা।
৩

বীজতলা থেকে চারা তোলার পর সেগুলোর গোড়া ধুয়ে কাদা পরিষ্কার করছেন কৃষকেরা।
৪

আঁটি বাঁধা ধানের চারা রোপণের জন্য নিয়ে যাচ্ছেন এক কৃষক।
৫

প্রস্তুত করা ধানের চারা রোপণের জন্য মাথায় করে জমিতে নিয়ে যাচ্ছেন এক কৃষক।
৬

জমিতে আমন ধানের চারা রোপণ করছেন এক কৃষক।
৭







