চাটগাইয়া শুঁটকি

ছুরি শুটঁকি শুকাতে দেওয়া হয়েছে
চাটগাইয়া শুঁটকি হলো চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে সামুদ্রিক মাছ রোদে শুকিয়ে তৈরি করা এক ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবার। সমুদ্রের নোনা বাতাস ও সূর্যের তাপে শুকানোর কারণে এর স্বাদ ও ঘ্রাণ দেশের অন্যান্য অঞ্চলের শুঁটকির চেয়ে আলাদা হয়। রোদে সারি সারি মাছ শুকানোর মধ্য দিয়ে চলছে শুঁটকি তৈরির কর্মযজ্ঞ। লইট্টা, ছুরি, চিংড়ি, কাচকি, চেউয়া ও ফাইস্যা শুঁটকিসহ নানা ধরনের বৈচিত্র্যময় শুঁটকির সমারোহ এই চট্টগ্রামে। এই শুঁটকিপল্লী শুধু স্থানীয় মানুষের জীবিকার অন্যতম উৎসই নয়। দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি এখানকার শুঁটকি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। ঐতিহ্য শ্রম আর সম্ভাবনার মেলবন্ধনে চট্টগ্রামের শুঁটকিপল্লী শীত মৌসুমে হয়ে ওঠে কর্মচঞ্চল জনপদ। দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে চট্টগ্রামের শুঁটকির চাহিদা রয়েছে। চট্টগ্রাম বাকলিয়া বাস্তুহারা শুঁটকিপল্লী থেকে আজ তোলা ছবি

মাছগুলো পানিতে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে

ঝুড়িতে করে ভালোভাবে ধুয়ে শুঁটকির জন্য প্রস্তুত করা হচ্ছে

মাছ কেটে তাতে লবণ মাখানো হচ্ছে

বাঁশের মাচায় রোদে মাছ শুকাতে দেওয়া হয়েছে শুঁটকি

শুকানোর জন্য বাঁশের মাচায় মাছগুলো ঝুলিয়ে রাখা হচ্ছে

মাচায় রোদে মাছ শুকাতে দিয়েছেন এক মৎস্যজীবী

শুঁটকি শুকানোর পর তা তুলছেন নারীরা

শুকনো শুঁটকি তুলতে যাচ্ছেন এক মৎস্যজীবী




