ইলিশ যজ্ঞ
রনি দে

গভীর সাগরের নোনাজলে জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ। কোনোটির আকার ছোট, আবার কোনোটি বড়। তবুও প্রতিটি ইলিশের শরীরে ঝলমল করছে সেই পরিচিত রুপালি আভা। সাধারণত পূর্ণিমা এবং অমাবস্যার জোতে রুপালি ইলিশ বেশি ধরা পড়ে। উত্তাল সাগরের ঢেউ এবং অনিশ্চিত জীবনের সঙ্গে লড়াই করেই জেলেরা তীরে নিয়ে আসেন এ মাছ। সাগরে ইলিশ ধরা পড়লেও দাম কিন্তু সাধারণের নাগালের বাইরে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে ফিশারি ঘাটের ছবি তুলেছেন রনি দে










