রমনায় জলের বুকে আদিবাসী সংস্কৃতি
সাইমা জামিন

রমনার লেকের পানিতে ফুল ভাসাচ্ছেন পাহাড়ি সম্প্রদায়ের নারীরা। ছবি : সাইমা জামিন
বাংলা নববর্ষকে বরণ করে নিতে আজ রবিবার সকালে রমনা লেকের জলে ফুল ভাসিয়ে ঐতিহ্যবাহী 'ফুল বিজু' পালন করেছেন চাকমা, মারমাসহ বিভিন্ন পাহাড়ি সম্প্রদায়ের মানুষ। পুরনো বছরের সব দুঃখ ধুয়ে-মুছে প্রকৃতিকে কৃতজ্ঞতা জানাতেই এই বর্ণিল উৎসবের আয়োজন করা হয়। এই আনুষ্ঠানিকতা চাকমা সম্প্রদায়ের কাছে ‘ফুল বিজু’ ত্রিপুরা সম্প্রদায়ের ‘হারিবসু’ এবং মারমা সম্প্রদায়ের কাছে ‘সূচিকাজ’ নামে পরিচিত। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত প্রায় সব পাহাড়ি জাতিগোষ্ঠীই এ দিনে পানিতে ফুল ভাসিয়ে নতুন বছরকে স্বাগত জানায়। ছবি : সাইমা জামিন
১

রবিবার সকালে উদযাপন করেন চাকমা, মারমাসহ বিভিন্ন পাহাড়ি সম্প্রদায়ের মানুষ
২

লেকের পানিতে ফুল ভাসাচ্ছেন নারীরা
৩

পুরনো বছরের দুঃখ মুছে প্রকৃতিকে কৃতজ্ঞতা জানাতে এ উৎসব
৪

এটি চাকমা সম্প্রদায়ের কাছে ‘ফুল বিজু’ ত্রিপুরা সম্প্রদায়ের ‘হারিবসু’ এবং মারমা সম্প্রদায়ের কাছে ‘সূচিকাজ’ নামে পরিচিত
৫

ফুলের ঝুড়ি হাতে একটি শিশু
৬

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত প্রায় সব পাহাড়ি জাতিগোষ্ঠীই এ দিনে পানিতে ফুল ভাসিয়ে নতুন বছরকে স্বাগত জানায়
৭

পানিতে ফুল ভাসিয়ে গঙ্গা দেবীর কাছে শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়
৮

ফুল হাতে দুজন
৯


