রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
গ্রাম ডুবিয়ে শহরে আলো!

গ্রাম ডুবিয়ে শহরে আলো!

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ আগামীর সময়

আগামীর সময় মতামত

যানজটহীন রাজধানী নিতান্তই ছোট

সনৎ বাবলা
সনৎ বাবলা
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৪
যানজটহীন রাজধানী নিতান্তই ছোট

সংগৃহীত ছবি

যে সিএনজিতে করে অফিসে যাচ্ছি, সেই সিএনজিওয়ালা ক্ষেপে আগুন, “ভোটের জন্য এত লম্বা ছুটি দিতে হয়? আমার জমা তোলাই (মালিককে যে টাকা দিতে হয়) কঠিন হয়ে গেছে। রাস্তায় মানুষ নাই, আমাদেরও কোনো খেপ নাই। আমরা খাবো কি, এটা চিন্তা করে না সরকার, যখন-তখন ছুটি দিয়ে দেয়।”

এর আগেও অবশ্য নানা উপলক্ষে কয়েকটা লম্বা ছুটি দিয়েছে প্রফেসর ইউনুসের অন্তবর্তী সরকার। তখনও যে এই মানুষগুলোর আয়ে টান পড়েছিল, সেটাই তার অভিযোগ। তবে বৃহস্পতিবারের ভোট হবে নতুন সরকারের জন্যই। তখন হয়তো ছুটি কমে যাবে।

এ কথায়ও তার মনে গলে না। এবার নতুন ক্ষোভ, “আমি হলাম মোহাম্মদপুরের ভোটার, থাকি যাত্রাবাড়ী। কাল তো সব বন্ধ। ভোট দিতে যাবো কীভাবে? ভোট দিতে গেলেও তো পাঁচশ টাকা খরচ আছে। এই টাকা কে দেবে?”

নতুন সরকার এলে নিশ্চয়ই অবস্থার উন্নতি হবে। একটু ধৈর্য্য ধরেন।

এরপরও তার মনে গলে না। সিএনজি ড্রাইভার খানিকটা ধমকের সুরেই বলেন, “আপনি শুধু নতুন সরকার, নতুন সরকার বলছেন। সবাইকে তো দেখা হয়ে গেছে। আমাদের গরীবের কথা কেউ ভাবে না।”

কাদের হাতে উঠবে দেশের দায়িত্ব তার ফয়সালা হবে কালকের ভোটে। নতুন সরকারের ভাবা উচিত ধনী-গরীব সবার কথা। কারণ বৃহস্পতিবারের এই ভোটকে ঘিরে সবারই কমবেশি আগ্রহ আছে। ভোট দেবে বলে মানুষ ঢাকা ছেড়েছে দলে দলে। ফলে জনজটের ঢাকা বেশ খানিকটা ফাঁকা।

রাস্তায় মানুষের চেয়ে ব্যাটারি রিকশা বেশি। আছে সিএনজিও। কিন্তু চড়ার মানুষ নেই। যানজটও নেই। যান নিয়ন্ত্রণের ট্রাফিক পুলিশও চোখে পড়েনি। তাই সিনজিতে উঠে বসলেই গন্তব্যে পৌঁছে যাচ্ছে ১৫-২০ মিনিটের মধ্যে। যেখানে অন্যান্য দিন দেড়-দুই ঘণ্টা লাগে, সেখানে এখন বড়জোর ২৫ মিনিট। ঠিক ঈদের মতো ফাঁকা ঢাকা।

ঢাকা আসলেই ছোট। মানুষজট আর যানজট এই রাজধানীকে বড় দেখায়। এত মানুষ থাকে বলেই তার মহিমা বড় হয়। পথে-ঘাটে গরীবের সঙ্গে ক্ষমতাবানদের থাকে একরকম সহাবস্থানও। আপনার গাড়ি থাকলেও যানজট উপেক্ষার সুযোগ নেই, কেবল ঢাকার রাস্তায় ধনী-গরীব একাকার। দেখবেন, এখানকার মানুষের হাসি-কান্নাও ব্যাপক প্রচারনা পায়। অন্যান্য জায়গার তুলনায় ঢাকায় কিছু ঘটলেই সেটাই হয়ে উঠে মুখ্য খবর। রাজনৈতিক দলগুলোও তাই সবার আগে নজর দেয় ঢাকার দিকে। আন্দোলনেও প্রথম লক্ষ্য থাকে এই শহর, রাজধানীকে কব্জা করতে হবে।

এই ভোটেও একই হিসাব। রাজধানী যার দখলে থাকবে, তারাই হয়তো গঠন করবে নতুন সরকার।


লেখক: সাংবাদিক

রাজধানীযানজট
    শেয়ার করুন:
    Advertisement
    গ্রাম ডুবিয়ে শহরে আলো!

    গ্রাম ডুবিয়ে শহরে আলো!

    ১৮ এপ্রিল ২০২৬, ২৩:১৫

    প্রকৃতি টানে কিন্তু অবকাঠামো ঠেলে দেয় পেছনে

    প্রকৃতি টানে কিন্তু অবকাঠামো ঠেলে দেয় পেছনে

    ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৭

    সীমান্তে সেদিন বুক পেতে দেন সাধারণ মানুষও

    সীমান্তে সেদিন বুক পেতে দেন সাধারণ মানুষও

    ১৮ এপ্রিল ২০২৬, ২১:০৮

    জ্বালানি সংকটে দিশা দেখাতে পারে ভবনের ছাদ, কারখানার ফাঁকা জায়গা

    জ্বালানি সংকটে দিশা দেখাতে পারে ভবনের ছাদ, কারখানার ফাঁকা জায়গা

    ১৮ এপ্রিল ২০২৬, ২৩:২৩

    তেলের জন্য সড়কেই রাতযাপন বাইকারদের!

    তেলের জন্য সড়কেই রাতযাপন বাইকারদের!

    ১৮ এপ্রিল ২০২৬, ২৩:৫০

    একমি পেস্টিসাইডস ইস্যুতে সনদ বাতিলের মুখে শাহজালাল ইক্যুইটি

    একমি পেস্টিসাইডস ইস্যুতে সনদ বাতিলের মুখে শাহজালাল ইক্যুইটি

    ১৮ এপ্রিল ২০২৬, ১৯:১৯

    অফিসে কাজ কমাবে আপনারই ডিজিটাল টুইন

    অফিসে কাজ কমাবে আপনারই ডিজিটাল টুইন

    ১৮ এপ্রিল ২০২৬, ১৩:৩১

    শিক্ষামন্ত্রীর সাবেক পিএসের রাজত্ব শিক্ষা প্রশাসনে

    শিক্ষামন্ত্রীর সাবেক পিএসের রাজত্ব শিক্ষা প্রশাসনে

    ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৪

    জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ১৫-২০ টাকা

    জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ১৫-২০ টাকা

    ১৮ এপ্রিল ২০২৬, ২২:২৯

    গরুর ধাক্কায় শিশুকে বাঁচানোর ভাইরাল ভিডিওর পেছনের সত্যতা কি?

    গরুর ধাক্কায় শিশুকে বাঁচানোর ভাইরাল ভিডিওর পেছনের সত্যতা কি?

    ১৮ এপ্রিল ২০২৬, ২১:০৩

    ‘হামকে আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি’

    ‘হামকে আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি’

    ১৮ এপ্রিল ২০২৬, ২৩:১৯

    পূর্বাচল স্টেডিয়াম : স্বপ্ন নাকি দুঃস্বপ্ন

    পূর্বাচল স্টেডিয়াম : স্বপ্ন নাকি দুঃস্বপ্ন

    ১৮ এপ্রিল ২০২৬, ১৯:১৪

    হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী

    হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী

    ১৯ এপ্রিল ২০২৬, ০০:৩৩

    তিন ঘড়িতে ইরান যুদ্ধ, কার সময় কোন দিকে?

    তিন ঘড়িতে ইরান যুদ্ধ, কার সময় কোন দিকে?

    ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৪

    এমন যদি হতো

    এমন যদি হতো

    ১৮ এপ্রিল ২০২৬, ২১:০৭