বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৫:৫৩
অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

যুক্তরাষ্ট্রভিত্তিক জেআইটি ইন্টারন্যাশনাল আইএনসি কর্তৃক কৌশলগত অধিগ্রহণের ঘোষণার পর আজ বুধবার শেয়ারবাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আলিফ গ্রুপের শেয়ার। বিশেষ করে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড দর বৃদ্ধির শীর্ষ অবস্থানে উঠে আসে, যা সাম্প্রতিক সময়ের তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন।

আজ প্রকাশিত প্রাইস সেনসিটিভ তথ্য অনুযায়ী, গতকাল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির স্টকটনে অবস্থিত। এই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হতে হলে সংশ্লিষ্ট আইন, নিয়ন্ত্রক সংস্থার শর্তাবলি এবং প্রয়োজনীয় অনুমোদন পূরণ করতে হবে। অর্থাৎ সব ধরনের নিয়মনীতি অনুসরণ সাপেক্ষেই চূড়ান্ত হস্তান্তর কার্যকর হবে।

এ প্রক্রিয়া বাস্তবায়নের জন্য আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আজিমুল ইসলামকে প্রয়োজনীয় আইনগত কাঠামোর মধ্যে থেকে অধিগ্রহণের কাজ সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে অধিগ্রহণের অংশ হিসেবে উভয় কোম্পানির নেতৃত্ব কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, দীর্ঘদিন ধরে শেয়ারটি তুলনামূলকভাবে কম দামে ও সীমিত লেনদেনে অবস্থান করছিল। সাম্প্রতিক সময়ের তথ্য অনুযায়ী এপ্রিল জুড়ে শেয়ারটির দাম প্রায় ২৮–৩০ টাকার মধ্যে ওঠা-নামা করেছে এবং দৈনিক লেনদেনের পরিমাণও ছিল মাঝারি পর্যায়ে। গত ১ বছরে শেয়ারটির দাম প্রায় ৩৫ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত কমেছে। এ ছাড়া চলতি বছরের শুরুতে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমিত হয়, যা বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলেছিল এবং শেয়ারটির প্রতি আগ্রহ কমিয়ে দেয়।

তবে আজকের অধিগ্রহণ সংক্রান্ত ইতিবাচক সংবাদ বাজারে নতুন প্রত্যাশা তৈরি করে। বিনিয়োগকারীরা ভবিষ্যতে কোম্পানির পুনর্গঠন, করপোরেট গভর্ন্যান্স উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সম্ভাবনা বিবেচনায় শেয়ারটিতে আগ্রহ দেখান। এর ফলে হঠাৎ করে ক্রয়চাপ বৃদ্ধি পায় এবং লেনদেনের শীর্ষে উঠে আসে।

বিশ্লেষকদের মতে, বিদেশি ব্যবস্থাপনায় কোম্পানির কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বাড়ার সম্ভাবনা থাকায় এটি ‘টার্নঅ্যারাউন্ড স্টোরি’ হিসেবে বিবেচিত হতে পারে। তবে এখনো অধিগ্রহণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়নি—নিয়ন্ত্রক অনুমোদনসহ বিভিন্ন শর্ত পূরণসাপেক্ষে এটি কার্যকর হবে।

মূলত একটি টেক্সটাইল ও অ্যাপারেল খাতের কোম্পানি, যা নিট গার্মেন্টস উৎপাদন, সুতা তৈরি এবং আন্তর্জাতিক বাজার, বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে রপ্তানির সঙ্গে যুক্ত। কোম্পানিটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এবং ২০১৫ সালে নাম পরিবর্তন করে বর্তমান নামে আসে।

আলিফ গ্রুপজেআইটি ইন্টারন্যাশনাল আইএনসি
    শেয়ার করুন:
    Advertisement
    শাকিব-আদনানের ‘জয়ধ্বনি’, ২৪ ঘণ্টায় দেড় কোটি

    শাকিব-আদনানের ‘জয়ধ্বনি’, ২৪ ঘণ্টায় দেড় কোটি

    ২৬ এপ্রিল ২০২৬, ২০:৫৪

    রাজধানীর নিউমার্কেটে ফিল্মি স্টাইলে গুলি

    রাজধানীর নিউমার্কেটে ফিল্মি স্টাইলে গুলি

    ২৯ এপ্রিল ২০২৬, ০০:৪৮

    সুদ বেশি সময় কম কঠিন শর্ত

    সুদ বেশি সময় কম কঠিন শর্ত

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:২৪

    কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে শত্রুপক্ষ

    কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে শত্রুপক্ষ

    ২৯ এপ্রিল ২০২৬, ০০:১৪

    আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে হয়েছে লাগামহীন দুর্নীতি

    আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে হয়েছে লাগামহীন দুর্নীতি

    ২৮ এপ্রিল ২০২৬, ২৩:৪২

    ঢাকার রাজপথে শীর্ষ সন্ত্রাসী টিটনকে গুলি করে হত্যা

    ঢাকার রাজপথে শীর্ষ সন্ত্রাসী টিটনকে গুলি করে হত্যা

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:২৭

    সিরিজটা বাংলাদেশের হোক চট্টগ্রামেই

    সিরিজটা বাংলাদেশের হোক চট্টগ্রামেই

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:৪৩

    না কাটলে ডুবছে, কাটলে পচছে

    না কাটলে ডুবছে, কাটলে পচছে

    ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৯

    মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

    মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

    ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১২

    তদন্তে মিলল লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডের বিস্তারিত

    তদন্তে মিলল লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডের বিস্তারিত

    ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫

    কৃষির যান্ত্রিকীকরণে সহযোগিতা করতে চায় বেলারুশ

    কৃষির যান্ত্রিকীকরণে সহযোগিতা করতে চায় বেলারুশ

    ২৮ এপ্রিল ২০২৬, ২৩:২২

    ‘ক্ষমতাধর’ ক্যাডারে পিছিয়ে নারীরা

    ‘ক্ষমতাধর’ ক্যাডারে পিছিয়ে নারীরা

    ২৮ এপ্রিল ২০২৬, ২১:৫১

    চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৯

    আ. লীগের পতনে নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি বিএনপি-জামায়াত

    আ. লীগের পতনে নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি বিএনপি-জামায়াত

    ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৯

    ব্রিটিশ রাজদম্পতির সফর ঘিরে হোয়াইট হাউজে জমকালো আয়োজন

    ব্রিটিশ রাজদম্পতির সফর ঘিরে হোয়াইট হাউজে জমকালো আয়োজন

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:৫৪

    advertiseadvertise