Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রতিক্রিয়া

ঋণের সঠিক ব্যবহার না হলে বোঝা বাড়বে

ড. মোস্তফা কে মুজেরী
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:৪০
ঋণের সঠিক ব্যবহার না হলে বোঝা বাড়বে

ছবি: আগামীর সময়

আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে জনতুষ্টির প্রচেষ্টা আছে; কিন্তু অর্থায়নই হবে বড় চ্যালেঞ্জ। কেননা বড় ঘাটতি রাখা হয়েছে। এ ঘাটতি পূরণে সরকারকে দেশি-বিদেশি ঋণ নিতে হবে। অভ্যন্তরীণ ঋণ নিলে তা বেসরকারি খাতের ঋণপ্রবাহ কমিয়ে দিতে পারে। এমনিতেই বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বাড়ছে। সেখানে আরও বৈদেশিক ঋণনির্ভরতা বাড়তে পারে। এ ছাড়া এখন সহজ শর্তের ঋণ পাওয়াও সংকুচিত হচ্ছে। ভাবতে হবে, যেকোনো ঋণেরই যেন কার্যকর ব্যবহার নিশ্চিত করা যায়। সেটি করা না গেলে বোঝা বাড়বে, কাজের কাজ কিছু হবে না।

বাজেটে বর্তমান বাস্তবতাকে স্বীকার করা হয়েছে, এটা ভালো। সেই সঙ্গে সরকার সংকট থেকে উত্তরণ করে দেশকে কোথায় নিয়ে যেতে চায়, সেই পথরেখা দিয়েছে। পাশাপাশি লক্ষ্য পূরণের বিষয়গুলোও তুলে ধরা হয়েছে। বাজেট প্রস্তাবের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো— এতে সরকার স্বীকার করেছে যে, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের প্রচলিত ধারার গুণগত পরিবর্তন প্রয়োজন। প্রশ্ন হলো, সেই পরিবর্তন কীভাবে আনা হবে, এ বিষয়ে খুব বেশি কিছু বলা হয়নি।

আমাদের সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বৈষম্য। এটা সম্পদের, আয়ের এবং সুযোগের— সবক্ষেত্রেই বিদ্যমান। বৈষম্য দূর করাকে প্রধান উদ্দেশ্যে পরিণত করতে হবে সরকারকে। এ ছাড়া প্রকৃত অর্থেই বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করতে হবে। তাহলে উদ্যোক্তা তৈরি হবে। পাশাপাশি সৃষ্টি হবে কর্মসংস্থান। সব মিলিয়ে বড় বাজেট ঘোষণাই বড় কথা নয়, বড় বাস্তবায়নের দিকেও বিশেষ নজর থাকতে হবে।

বাজেট দেখে বুঝতে পেরেছি, সরকার আগামী দিনগুলোতে কোথায় যেতে চায়, কী লক্ষ্য অর্জন করতে চায়। আমার কাছে মনে হয়, বাজেটের মধ্যে যেমন সংকট উত্তরণের পথরেখা নিয়ে চিন্তাভাবনা আছে, তেমনি ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কেও একটা ধারণা আছে। সব মিলিয়ে প্রথম বাজেট হিসেবে বর্তমান সরকারের চিন্তাভাবনার ঝুড়ি খুলে ধরা হয়েছে। এটা ভালো লক্ষণ। আগামী দিনগুলোতে যেটা করতে হবে সেটা হলো, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে মানবসম্পদের উন্নয়ন। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার বিকল্প নেই।

ঋণপ্রতিক্রিয়াঅর্থবছরবাজেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    ঘর-কর্মস্থল পরিষ্কারে সপ্তাহে এক ঘণ্টা সময় দিন : প্রধানমন্ত্রী

    ঘর-কর্মস্থল পরিষ্কারে সপ্তাহে এক ঘণ্টা সময় দিন : প্রধানমন্ত্রী